প্রতিবেদক, রাজনীতি ডটকম

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার সময়সূচি পরিবর্তনের পর নতুন করে পূর্ণাঙ্গ রুটিন বা সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। নতুন সূচি অনুযায়ী জানুয়ারির পরিবর্তে ১৪ মার্চ শুরু হবে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা, শেষ হবে ১৫ এপ্রিল।
সোমবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সময়সূচি প্রকাশ করা হয়। সময়সূচি অনুযায়ী, পরীক্ষা শুরু হবে প্রতিদিন সকাল ১০টায়। লিখিত পরীক্ষার পর ২২ এপ্রিলের মধ্যে সব ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে।
রুটিন বলছে, ১৪ মার্চ প্রথম দিনে নেওয়া হবে বাংলা প্রথমপত্র পরীক্ষা, বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা নেওয়া হবে ১৬ মার্চ। এরপর ১৮ মার্চ ইংরেজি প্রথমপত্র, ২১ মার্চ ইংরেজি দ্বিতীয়পত্র ও ২৫ মার্চ নেওয়া হবে গণিত পরীক্ষা। এ পাঁচটি পরীক্ষাই আবশ্যিক।
এর আগে ২২ মার্চ রয়েছে আইসিটি পরীক্ষা। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা রয়েছে ২৮ মার্চ। ১ এপ্রিল রয়েছে ভূগোল ও পরিবেশ পরীক্ষা।
বিজ্ঞানের বিষয়গুলোর মধ্যে ৩০ মার্চ পদার্থবিজ্ঞান, ৪ এপ্রিল রসায়ন, ১১ এপ্রিল উচ্চতর গণিত ও ১৩ এপ্রিল জীববিজ্ঞান পরীক্ষা নেওয়া হবে। একই তারিখে মানবিক বিভাগের পরীক্ষার বিষয় যথাক্রমে বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, পৌরনীতি ও নাগরিকতা, বিজ্ঞান এবং অর্থনীতি।
ব্যবসায় শিক্ষা বিভাগের বিষয়গুলোর মধ্যে ৩০ মার্চ ফিন্যান্স ও ব্যাংকিং, ৪ এপ্রিল ব্যবসায় উদ্যোগ ও ৮ এপ্রিল নেওয়া হবে হিসাববিজ্ঞান পরীক্ষা।
এ ছাড়া ৬ এপ্রিল রয়েছে গার্হস্থ্যবিজ্ঞান, কৃষিশিক্ষা, সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা এবং চারু ও কারুকলা পরীক্ষা। সবার শেষে ১৫ এপ্রিল রয়েছে ধর্ম শিক্ষা।
রুটিনে বলা হয়েছে, তত্ত্বীয় পরীক্ষা শেষে ২২ এপ্রিলের মধ্যে সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা শেষ করে নম্বর অনলাইনে পাঠাতে হবে। ব্যবহারিক পরীক্ষা প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষার্থীদের নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
সংগীত বিষয়ের পরীক্ষার্থীদের নিজ খরচে প্রয়োজনীয় বাদ্যযন্ত্র ও শনাক্তকারী শিক্ষকসহ নির্ধারিত পরীক্ষার দিন সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে হবে। ব্যবহারিক পরীক্ষায় মূল উত্তরপত্রের পরিবর্তে পৃথক ব্যবহারিক খাতা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
২০২৭ সালের এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন দেখুন এখানে—

আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষা ১৪ মার্চ শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
৮ ঘণ্টা আগে
নুসরাত জাহান রাফি হত্যা মামলায় সব আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনায় ফেনীর তৎকালীন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
৮ ঘণ্টা আগে
রংপুর নগরীতে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি নেওয়ার পর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
৯ ঘণ্টা আগে
স্থানীয় সরকার নির্বাচনের জন্য সংশ্লিষ্ট সব পক্ষের প্রস্তুতি সম্পন্ন হলেই ভোট আয়োজনের দিকে এগিয়ে যাবে নির্বাচন কমিশন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
৯ ঘণ্টা আগে