দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল ‍শুরু

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল ‍শুরু। ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল। কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে এই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে সোমবার রাত ৩টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) খোরশেদ আলম জানান, গতকাল সোমবার সন্ধ্যার পর থেকে নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়লে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। এক পর্যায়ে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

পরে মঙ্গলবার সকাল ৮টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। এ সময় দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানসহ দেড় শতাধিক গাড়ি আটকা পড়ে বলে জানান তিনি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক: তথ্য উপদেষ্টা

তথ্য উপদেষ্টা বলেন, কোনো মন্ত্রী বা উপদেষ্টা প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে না পারলে প্রধানমন্ত্রী প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনবেন। এটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া।

৯ ঘণ্টা আগে

স্ত্রীকে গলা কেটে হত্যা, ৯ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

আদালত সূত্র জানায়, মনির জামিনে ছিলেন। গত ১৪ জুলাই যুক্তিতর্ক শেষে আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠান। রায়ের দিন তাকে কারাগার থেকে আদালতে আনা হয়। পরে আবার কারাগারে পাঠানো হয়েছে।

১০ ঘণ্টা আগে

আগামী ৫ দিন অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

১০ ঘণ্টা আগে

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন

বার্তায় তারেক রহমান বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক এবং বহুমাত্রিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ‘গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, কমনওয়েলথের নীতি এবং জনগণের সঙ্গে জনগণের ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে এই অংশীদারিত্ব গড়ে উঠেছে।’

১১ ঘণ্টা আগে