আ. লীগকে আখতারের কড়া বার্তা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আওয়ামী লীগের বিচার করার মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন।

শুক্রবার বিকেলে এ নিয়ে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন সাবেক এ ডাকসু নেতা।

আখতার তার পোস্টে লিখেছেন, ‘খুনী লীগাররা শোনো, গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা ছাড়ো নাই যে, গণতান্ত্রিক অধিকার নিয়া কান্না করবা; আর সেটা দেশের মানুষ শুনবে। হাজার মানুষকে খুন করে ক্ষমতা হারাইছো। অতএব তোমাদের বিচার হবে, শাস্তি হবে। এটাই ইনসাফ।’

তিনি লিখেছেন, ‘এই ইনসাফ প্রতিষ্ঠায় আমরা মাঠে হাজির আছি। এই একই কথা সব আওয়ামী দোসরদের জন্যও সত্য।’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি

প্রজ্ঞাপন অনুযায়ী, বিধিমালার বিধি-৯ এর উপবিধি (১) প্রতিস্থাপন করে নতুন প্রতীক তালিকা নির্ধারণ করা হয়েছে। অনুচ্ছেদ ২০-এর দফা (১) অনুযায়ী, স্থগিত প্রতীক বাদ দিয়ে সংরক্ষিত তালিকা থেকে প্রাপ্যতা সাপেক্ষে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

৪ ঘণ্টা আগে

সৌর বিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে শুল্ক-কর আরও কমলো

এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বুধবার রাতে নতুন প্রজ্ঞাপনে যন্ত্রপাতি আমদানিতে ১ শতাংশ শুল্ক রেখে বাকি সব শুল্ক ও কর তুলে নেওয়া হয়েছে সৌর বিদ্যুতের যন্ত্রাংশ আমদানিতে। কেবল ব্যক্তি নয়, বাণিজ্যিকভাবে আমদানিকারকদের ক্ষেত্রেও এ বিধান প্রযোজ্য হবে।

১৫ ঘণ্টা আগে

অক্টোবরে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য: রাশিয়ার রাষ্ট্রদূত

রাষ্ট্রদূত জানান, প্রকল্পটিতে যেসব কারিগরি জটিলতা রয়েছে সেগুলো দ্রুত সমাধানে প্রায় চার হাজার রাশিয়ান বিশেষজ্ঞ ও প্রকৌশলী কাজ করছেন। আগামী মাসের মধ্যেই এই বিদ্যুৎকেন্দ্র থেকে প্রথম ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে।

১৬ ঘণ্টা আগে

৭ মাসে ৬৪১ নারী-শিশু ধর্ষণের ঘটনা নথিভুক্ত: আসক

সংলাপে সভাপতিত্ব করেন আসকের নির্বাহী পরিচালক তাহমিনা রহমান। তিনি চলতি বছরের প্রথম সাত মাসের পরিসংখ্যান তুলে ধরে বলেন, এ সময়ে নারী ধর্ষণের ৪০০টি ঘটনা ঘটেছে। একই সময়ে ধর্ষণের পর হত্যার ৩৭টি এবং ধর্ষণচেষ্টার ১৫২টি ঘটনা নথিভুক্ত হয়েছে। নারী ও কিশোরীদের বিরুদ্ধে যৌন হয়রানি ও উত্ত্যক্তের ১৯১টি ঘটনাও নথিভু

১৯ ঘণ্টা আগে
Advertisement