ওমরাহ পালন করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১৭: ৪২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

তিন দিনের সরকারি সফরে সৌদি আরব অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার (৬ নভেম্বর) সকালে মক্কায় পবিত্র মসজিদ মসজিদুল হারামে ওমরাহ পালন করেছেন। প্রধানমন্ত্রী প্রথমে তাঁর ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে কা’বা শরীফের চারদিক ‘তাওয়াফ’ এবং ‘সাফা-মারওয়া’ সায়ী করেন। খবর বাসসের।

শেখ হাসিনা পবিত্র মসজিদে নামাজ আদায় করেন। এ সময় তিনি বাংলাদেশ ও এর জনগণের পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।

ফোকাস বাংলা

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এবং সফরসঙ্গী অন্য সদস্যরাও ওমরাহ পালন করেন।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র মসজিদ মসজিদুল হারামে জামাতে ফজরের নামাজ আদায় করেন। এর আগে প্রধানমন্ত্রী বিমানযোগে মদিনা থেকে জেদ্দায় পৌঁছান এবং সেখান থেকে সড়কপথে মক্কায় যান।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৪ ডিআইজিসহ ৮ পুলিশ কর্মকর্তাকে বদলি

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। তার জায়গায় খুলনা মহানগর পুলিশের (কেএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।

১৪ ঘণ্টা আগে

হজের বিমান ভাড়া কমছে ২৫ হাজার টাকা

সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর উদ্যোগে এবার হজযাত্রীদের বিমান ভাড়া গত বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

১৫ ঘণ্টা আগে

স্থায়ী কমিটি গঠনে সংসদীয় বিধি ও চর্চা লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত: টিআইবি

সংস্থাটির অভিযোগ, সংসদীয় কার্যপ্রণালী বিধি ও দীর্ঘদিনের সংসদীয় চর্চা উপেক্ষা করে ক্ষমতাসীন দল একচ্ছত্র ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষ করে, ‘স্বার্থের সংঘাতে দুষ্ট ও বহুবিধ কর্মকাণ্ডের জন্য বিতর্কিত’ পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীকে দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয়

১৭ ঘণ্টা আগে

দ্বিতীয় স্ত্রী দাবি জামায়াত এমপির, বায়োডাটায় লেখা ‘অবিবাহিত’

এদিকে, একটি কাবিননামার কপিও প্রকাশ করা হয়েছে। সেখানে ৩ লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন হওয়ার তথ্য রয়েছে। কাবিননামায় সাক্ষী হিসেবে আবুল হোসেন ও মাকসুদা ইসলামের নাম উল্লেখ করা হয়েছে।

২০ ঘণ্টা আগে