প্রতিবেদক, রাজনীতি ডটকম

সাপ্তাহিক পত্রিকা ‘হলিডে’র সম্পাদক সৈয়দ কামাল উদ্দিন আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫ বছর।
মঙ্গলবার (৫ মার্চ) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রবীণ এই সাংবাদিক। পারিবারিক সূত্রে তার মৃত্যুর খবর জানা গেছে।
কামাল উদ্দিন আহমেদ ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের সাবেক প্রেস মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬১ সালে দৈনিক আজাদ পত্রিকায় যোগ দেওয়ার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ২০০৪ সালে হংকংভিত্তিক ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ বন্ধ হওয়ার আগ পর্যন্ত তিনি খ্যাতিমান সাপ্তাহিকটির ঢাকা সংবাদদাতা ও ফ্রিল্যান্স লেখক হিসেবে কাজ করেন।
কামাল উদ্দিন বিভিন্ন আন্তর্জাতিক সংবাদপত্র ও সংস্থার সংবাদদাতা হিসেবেও কাজ করেছেন। দেশের বিভিন্ন গণমাধ্যমেও শীর্ষ পদে ছিলেন তিনি। ২০০৫ সালের অক্টোবরে দেশের অন্যতম প্রাচীন সাপ্তাহিক পত্রিকা ‘হলিডে’তে সম্পাদক হিসেবে যোগ দেন প্রখ্যাত এই সাংবাদিক।

এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক
৫ ঘণ্টা আগে
নিউইয়র্কভিত্তিক ক্রীড়া ব্র্যান্ড ‘ক্যাপেলি স্পোর্টসে’র জন্য ঢাকার তুরাগে অবস্থিত ‘গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অ্যাসেম্বলিং লিমিটেড’ (জিএমএ) কেপ ভার্দে জাতীয় ফুটবল দলের অফিশিয়াল ম্যাচ জার্সি তৈরি করেছে।
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের আট বিভাগেই আজ শুক্রবার বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের পাশাপাশি বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। আগামী ২৩ জুলাই তিনি ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করবেন এবং নৌবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ করবেন।
৮ ঘণ্টা আগে