ক্রীড়া ডেস্ক

প্যারিস অলিম্পিকে বাংলাদেশের শুটার রবিউল ইসলামকে নিয়ে আশা ছিল ফেডারেশনের। ভক্তদের আশা ছিল বাছাইপর্বের বাধা পেরিয়ে ফাইনাল খেলবেন তিনি। তবে বাংলাদেশের এই শুটার বাছাইপর্বের বাধাই পেরোতে পারলেন না।
রোববার (২৮ জুলাই) পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের বাছাইপর্ব থেকেই বাদ পড়েছেন বাংলাদেশের রবিউল ইসলাম। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের ৪৯ প্রতিযোগীর মধ্যে ৪৩তম হয়েছেন রবিউল।
প্যারিসের শাতুহু শুটিং সেন্টারে রোববার (২৮ জুলাই) বিকেল ৪টায় অনুষ্ঠিত বাছাইপর্বে রবিউল স্কোর করেন ৬২৪.২। আর বাছাইপর্বে সেরা হয়েছেন চীনের শুটার লিহাও শেং। তার স্কোর ৬৩১.৭। ঠিক সমান স্কোর করে দ্বিতীয় হয়েছেন আর্জেন্টিনার শুটার মার্সেলো হুলিয়ান গুতিরোজ।
বাছাইপর্বের সেরা আট শুটার পদক জয়ের লড়াইয়ে নামবেন আগামীকাল। বাংলাদেশের রবিউলেরও আশা ছিল সেরা আটে খেলার। তবে বাছাইপর্বেই শেষ হলো তার সে আশা।

জুন মাসের বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের অভিযোগ ও ক্ষোভের মধ্যে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, বিল বেড়ে যাওয়ার পেছনে মিটারের কোনো ত্রুটি নয়; বরং নতুন ট্যারিফ কার্যকর হওয়া, বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি এবং উচ্চ স্ল্যাবে বিল গণনাই মূল কারণ।
১৩ ঘণ্টা আগে
অভিযানে সবচেয়ে বেশি মামলা হয়েছে ওয়ারী ট্রাফিক বিভাগে, যেখানে ৫৬৩টি মামলা দায়ের করা হয়। এরপর উত্তরা বিভাগে ৪৪৩টি, মিরপুরে ৩২৯টি, গুলশানে ২৪৯টি, মতিঝিলে ২৩৩টি, তেজগাঁওয়ে ২২৭টি, লালবাগে ১৮২টি এবং রমনা বিভাগে ১১০টি মামলা করা হয়।
১৪ ঘণ্টা আগে
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘শহর ও গ্রামের শিক্ষার বৈষম্য কমাতে বিশেষ পরিকল্পনা নেওয়ার পাশাপাশি শিক্ষকদের দক্ষতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধিতেও কাজ করছে সরকার।’
১৫ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনার মাছউদ বলেন, নির্বাচন অনুষ্ঠানের সময় নির্ধারণে বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হয়। এর মধ্যে রয়েছে পাবলিক পরীক্ষা, ধর্মীয় উৎসব ও আচার-অনুষ্ঠান, বর্ষা মৌসুম এবং দেশের বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক ও যোগাযোগ পরিস্থিতি। এসব বিষয় পর্যালোচনা করেই কমিশন চূড়ান্ত তফসিল ঘোষণা করবে।
১৫ ঘণ্টা আগে