মডেল মসজিদ নির্মাণে ব্যয় বৃদ্ধির অভিযোগ তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৩ জুলাই ২০২৬, ১৮: ২৫
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: টিভি থেকে

মডেল মসজিদ নির্মাণ প্রকল্পে ব্যয় ১৩ কোটি টাকা থেকে বাড়িয়ে ২১ কোটি টাকা করার অভিযোগের তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ধর্মীয় প্রতিষ্ঠানের নামে এমন অনিয়ম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ধর্মমন্ত্রীর পক্ষে জবাব দিতে গিয়ে তিনি এ কথা জানান।

নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদীন ফারুকের এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগের সরকারের সময়ে অর্থ লোপাটের উদ্দেশ্যে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। মডেল মসজিদ প্রকল্পেও পরিকল্পিতভাবে ব্যয় বাড়ানো হয়েছিল কি না, তা অনুসন্ধান করা হবে।

তিনি বলেন, ইসলামের নাম ব্যবহার করে যারা অনিয়ম করেছে, তাদের চিহ্নিত করা প্রয়োজন। এ জন্য প্রতিটি মডেল মসজিদের নির্মাণকাজ, প্রকল্প ব্যয় ও সংশ্লিষ্ট বিষয় আলাদাভাবে যাচাই করতে মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেবপ্রিয় ভট্টাচার্যের শ্বেতপত্রে মেগাপ্রকল্পের নামে বড় ধরনের দুর্নীতির চিত্র উঠে এসেছে। সেখানে প্রকল্পের সময় ও ব্যয় অস্বাভাবিকভাবে বাড়ানোর মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। মডেল মসজিদ নির্মাণের ক্ষেত্রেও একই ধরনের কোনো ঘটনা ঘটেছে কি না, তা তদন্তের মাধ্যমে বের করা হবে। প্রয়োজনে এ কাজে সরকারের অন্যান্য সংস্থাকেও যুক্ত করা হতে পারে।

এর আগে সম্পূরক প্রশ্নে জয়নুল আবদীন ফারুক দেশের বিভিন্ন মডেল মসজিদের নির্মাণমান নিয়ে প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন, অনেক মসজিদ নির্মাণের পরপরই সমস্যায় পড়েছে।

নিজ নির্বাচনী এলাকা সেনবাগের মডেল মসজিদের উদাহরণ দিয়ে তিনি বলেন, সেখানে প্রবেশ করাই কঠিন হয়ে পড়েছে এবং ছাদ দিয়ে পানি পড়ে। এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামালও তার এলাকার দুর্গাপুর মডেল মসজিদের সমস্যার কথা তুলে ধরেন।

ডেপুটি স্পিকার বলেন, দুর্গম এলাকায় মডেল মসজিদ নির্মাণ করায় সেটি স্থানীয়দের কাছে ‘তাজমহল’ নামে হাস্যরসের বিষয় হয়ে উঠেছে। সেখানে পৌঁছাতে এখন নতুন করে সেতু নির্মাণের প্রয়োজন হচ্ছে।

অন্যদিকে, একই অধিবেশনে নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়কুল কবির খোকনের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইত ও বৌদ্ধ ধর্মীয় নেতাদের সম্মানী কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে ১৩ হাজার ৯৪৯ জনকে সম্মানী দেওয়া হয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ জানান, দেশে বর্তমানে ৫ লাখ ৩৭ হাজার ৫৫০ দশমিক ৯৮ একর নিবন্ধিত ওয়াকফ সম্পত্তি রয়েছে। এর মধ্যে অবৈধ দখল থেকে ২৭ দশমিক ৫৩ একর সম্পত্তি উদ্ধার করা হয়েছে।

রাজনীতি/আরআইআর

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৩ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৩ ঘণ্টা আগে

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

মামলার নথি ও দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সুপর্ণা সুর, তার স্বামী এস কে সুর এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ দাখিলের জন্য সুপর্ণাকে নোটিশ দেওয়া হয়।

৩ ঘণ্টা আগে

মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে গুলি নয়, ট্রিগার আমিও টানতে জানি: শিক্ষামন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর উদ্দেশে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তার হাতে এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে। সাত মাসের মধ্যে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে উদ্যোগ এবং কাজের গতি দৃশ্যমান হওয়া দরকার। উপাচার্যের নেতৃত্বে যে দল গঠন করা হয়েছে, তাদের উৎপাদনশীলতা ও

৩ ঘণ্টা আগে
Advertisement