এবার কবি শামীম আশরাফের নামে সাইবার আইনে মামলা

ময়মনসিংহ প্রতিনিধি
শামীম আশরাফ। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ সিটি করপোরেশনের বিভিন্ন সমস্যা নিয়ে পোস্টার ডিজাইন করার অভিযোগে গ্রেপ্তার হওয়া তরুণ কবি ও গ্রাফিক ডিজাইনার শামীম আশরাফ (৩২) জামিনে মুক্তি পাওয়ার পরে এবার তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে নতুন মামলা হয়েছে।

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা কাঞ্চন কুমার নন্দী বাদী হয়ে মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ সাইবার ট্রাইব্যুনাল জজ আদালতে এ মামলা করেন।

মামলায় বলা হয়, ডিজাইনার শামীম আশরাফ গত ৭ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ময়মনসিংহ সিটি করপোরেশনের লোগো ব্যবহার করে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অপপ্রচারমূলক পোস্টার ডিজাইন করেন এবং সেসব পোস্টার শহরের দেয়ালে দেয়ালে সাটানো হয়। এরপর গত ১৮ তারিখ সিটি করপোরেশন এ বিষয়টি নিশ্চিত হয়। এ ঘটনায় গত রোববার রাতে পুলিশ ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার করে। এ সময় তার ব্যবহৃত কম্পিউটার এবং অন্যান্য ডিভাইসে অপপ্রচারমূলক পোস্টারের ডিজাইন পাওয়া গেছে।

সিটি করপোরেশনের পক্ষে মামলার আইনজীবী সাব্বির তালুকদার বলেন, সাইবার ট্রাইব্যুনালের বিচারক বজলুর রহমান মামলাটি আমলে নিয়ে যেকোনো তদন্তকারী সংস্থার মাধ্যমে তদন্তের নির্দেশ দিয়েছেন। তবে আগামী বৃহস্পতিবার এ বিষয়ে আরও সুনির্দিষ্ট জানা যাবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত

১২ ঘণ্টা আগে

এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

১৩ ঘণ্টা আগে

প্রাথমিক শিক্ষায় গবেষণা প্রস্তাব আহ্বান, প্রতিটিতে বরাদ্দ ২ লাখ টাকা

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।

১৬ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তাদের গাড়ির খরচ কমছে না

এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক

১৬ ঘণ্টা আগে