প্রতিবেদক, রাজনীতি ডটকম

গ্রেপ্তার অভিযান আরো জোরদার করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ বিষয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে বলেও তিনি জানান।
রোববার (১৫ ডিসেম্বর) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সরকার উপদেষ্টা এ কথা জানান। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।
উপদেষ্টা বলেন, কমিটিতে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে এবং আমাদের সামনের যে ইভেন্ট আছে এই ইভেন্ট গুলোকে কিভাবে সুষ্ঠুভাবে শৃঙ্খলা বজায় রেখে শেষ করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে এবং আশা করি সামনের ইভেন্টগুলো শান্তিপূর্ণভাবেই পালন করা যাবে। এর বাইরেও কিছু বিষয় নিয়ে যেমন গ্রেপ্তার অভিযান বৃদ্ধি করার জন্য, আমরা কিছু এক্টিভিটি গত কিছুদিন লক্ষ্য করেছি। তার ভিত্তিতে গ্রেপ্তার অভিযান আরো জোরদার করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে তার ফলাফল হয়তো আপনারা দেখতে পাবেন।
এ সময় এক প্রশ্নের উত্তরে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের যারা বাইরে আছে এবং এখনো নানাভাবে বিভিন্ন গোষ্ঠীকে উসকে দেওয়ার চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় ফান্ডিং করছেন এবং মিছিল করার চেষ্টা করছেন, আপনারা দেখেছেন গতকালকেও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে যাচ্ছে এবং যাদের নামে মামলা আছে ও সুস্পষ্ট অভিযোগ আছে তাদেরকে গ্রেপ্তার করা হবে।
তিনি ছাত্রলীগের কর্মসূচির বিষয়ে বলেন, আমরা গতকালকে একটা ছবি পেয়েছি ছবিটা কতটুকু সত্য এ বিষয়ে প্রশ্ন রয়ে গেছে। আমাদের কাছে কিছু তথ্য এসেছে যে এটা অন্য কোন সময়ের ছবি বা ওইখানে লেখা ছিল বাংলাদেশ ছাত্রলীগ সেটা এডিটেড, এ ধরনের ইনফরমেশন এসেছে। তবে আমরা দেখেছি যে, আগামীকালকেও তারা কর্মসূচি ঘোষণা করেছে। এর আগেও বিভিন্ন সময় কর্মসূচি ঘোষণা করেছে কিন্তু আসলে কোনো কর্মসূচি হয়নি। আমরা আমাদের দিক থেকে আইন-শৃঙ্খলা বাহিনীকে তাদের ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে বলেছি।
অপর এক প্রশ্নের উত্তরে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বিশৃঙ্খলা করতে পারে এটা তো যেকোনো সময় করতে পারে। এই সম্ভবনা তো সবসময়ই আছে সেই ৫ আগস্টের পর থেকে আজ অবধি এটা থাকবে এবং যতক্ষণ না পর্যন্ত তারা পুরোপুরি নির্মূল হচ্ছে।

কার্ডের সদস্যরা প্রতি ১০০ টাকা বা ১ মার্কিন ডলার খরচের বিপরীতে ৩টি ‘মেম্বারশিপ রিওয়ার্ডস পয়েন্ট’ অর্জন করতে পারবেন। এসব পয়েন্ট ব্যবহার করে গিফট ভাউচার সংগ্রহ, বার্ষিক ফি মওকুফ বা পয়েন্ট দিয়ে কেনাকাটার সুবিধা পাওয়া যাবে।
১১ ঘণ্টা আগে
রাজধানীতে যানবাহন কেনাবেচার জন্য একটি সুনির্দিষ্ট, নিরাপদ ও আধুনিক মার্কেটপ্লেস গড়ে তোলার লক্ষ্যেই আইসিসিবির সুবিশাল ও সুসজ্জিত প্রাঙ্গণকে বেছে নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ধারাবাহিক আয়োজন এখন থেকে প্রতি শুক্রবার নিয়মিতভাবে আইসিসিবিতে বসবে।
১১ ঘণ্টা আগে
নেপালের প্রধানমন্ত্রী দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ শুধু নেপালের ঘনিষ্ঠ প্রতিবেশী নয়, বরং একটি প্রিয় বন্ধুরাষ্ট্র। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান নিবিড় যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে সহায়ক হবে।
১২ ঘণ্টা আগে
চিঠিতে বাংলাদেশ ব্যাংকের অধীন বিভিন্ন ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে আসিফ মাহমুদ ও তার স্ত্রীর নামে থাকা সব ধরনের হিসাবের (বন্ধ, সুপ্ত বা চলমান) তথ্য দিতে বলা হয়েছে। ডেবিট ও ক্রেডিট কার্ড, লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস ও ঋণ হিসাবের তথ্যও চাওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে