প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ হওয়া ১১ বছর বয়সী কিশোরী আরাবি ইসলাম সুবাকে উদ্ধার করেছে র্যাব।
মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁর মধ্যপাড়া এলাকায় স্কুলছাত্রীর বন্ধুর বাসা থেকে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করেন র্যাব-৫-এর জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। পরে তাকে জয়পুরহাট র্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। এ বিষয়ে ঢাকায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে বলে জানিয়েছে র্যাব।
স্কুলছাত্রীকে উদ্ধারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী।
কিশোরীর স্বজনরা জানিয়েছেন, ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য দুই মাস আগে বাবার সঙ্গে বরিশাল থেকে ঢাকায় এসেছিল ওই ছাত্রী। গত রবিবার (সন্ধ্যা ৬টার দিকে স্বজনের মোহাম্মদপুরের বাসা থেকে ফুফাতো ভাইয়ের সঙ্গে বের হয়। এরপর সে আর বাসায় ফেরেনি।
ওই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, মোহাম্মদপুরের টোকিও স্কয়ারের সামনে কিশোরীকে দেখা যায়। তবে সেখানে তার ফুফাতো ভাই ছাড়া আরেকজন ছিল।
এরপর তাকে নওগাঁয় এক ছেলের সঙ্গে হাঁটতে দেখা যায় সিসিটিভি ফুটেজে। এরপর মঙ্গলবার বিকেলে তাকে উদ্ধার করা হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
৪ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, দেশে উৎপাদন করা সম্ভব— এমন কৃষি ও খাদ্যপণ্যের ক্ষেত্রে আমদানির ওপর নির্ভরতা ধীরে ধীরে কমাতে হবে। এ জন্য গবেষণা, উন্নত জাত, আধুনিক প্রযুক্তি, সেচ ও যান্ত্রিকীকরণের সুবিধা দ্রুত কৃষকের কাছে পৌঁছে দিয়ে দেশীয় উৎপাদন বাড়াতে আরও জোর দিতে হবে। দেশের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিতের পাশা
১৬ ঘণ্টা আগে
আদালত রায়ে বলেন, সংবিধানের ১১২ অনুচ্ছেদ অনুযায়ী আদালতের রায় সবার জন্য বাধ্যতামূলক। সে রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে। কিন্তু রায়ের বিরুদ্ধে হরতাল বা ধর্মঘট আহ্বান করা অবৈধ ও সংবিধান পরিপন্থি।
১৮ ঘণ্টা আগে
বিজিবি জানিয়েছে, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদরের বাখেরআলী এলাকার আলীমনগর ঘাট থেকে ১২ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা জহুরপুরটেক গ্রামের উদ্দেশে রওনা হয়। পথে পদ্মা নদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় মো. ওয়াসিম (২৩) নামের একজন সাঁতরে বাঁচলেও ১১ জন স্রোতে ভেসে যান।
১৮ ঘণ্টা আগে