প্রতিবেদক, রাজনীতি ডটকম

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) আবারও কার্যকর করতে যৌথভাবে কাজ করার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও মালদ্বীপ । দুটি দেশই মনে করছে, আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ, সহযোগিতা বৃদ্ধি এবং বর্তমান ভূরাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দীর্ঘদিন স্থবির থাকা সার্ককে পুনরুজ্জীবিত করা জরুরি।
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির রাজধানী মালেতে সফরকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান প্রেসিডেন্ট ড. মোহামেদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ওই বৈঠকেই সার্ককে সক্রিয় করার বিষয়ে দুই দেশের অভিন্ন অবস্থান উঠে আসে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা প্রেসিডেন্ট মুইজ্জুর কাছে পৌঁছে দেন। একই সঙ্গে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানান। এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের প্রার্থিতায় বাংলাদেশের প্রতি সমর্থন দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৈঠকে ড. খলিলুর রহমান বলেন, বিএনপি নেতৃত্বাধীন সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে বিশ্বাসী। এ নীতির ভিত্তিতে পারস্পরিক সম্মান ও সহযোগিতার মাধ্যমে সব দেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করাই সরকারের অগ্রাধিকার। দুই দেশের বিদ্যমান সুসম্পর্ককে আরও এগিয়ে নিতে বাস্তবমুখী উদ্যোগ নেওয়ার ওপরও জোর দেন দুই নেতা।
আলোচনায় মালদ্বীপে কর্মরত বাংলাদেশি শ্রমিক ও পেশাজীবীদের অবদানের বিষয়ও গুরুত্ব পায়। প্রেসিডেন্ট মুইজ্জু দেশটির অর্থনীতিতে তাঁদের ভূমিকার প্রশংসা করেন।
বৈঠকে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম, স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহসান এবং মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।
সফরের অংশ হিসেবে প্রেসিডেন্ট মুইজ্জু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে একটি প্রীতি চা-চক্রের আয়োজন করেন। পরে ড. খলিলুর রহমান মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর আয়োজিত এক কূটনৈতিক অনুষ্ঠানে অংশ নিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
অন্যদিকে মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে শিক্ষা, বহুপাক্ষিক সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিভিন্ন উপায় নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে দুই দেশ।

রোববার (২৬ জুলাই) সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
৩ ঘণ্টা আগে
২০১৮ সালে দেশব্যাপী মাদকবিরোধী অভিযান চলাকালে ২৬ মে রাতে টেকনাফের মেরিন ড্রাইভ রোডের নোয়াখালীপাড়া এলাকায় র্যাবের তথাকথিত ‘বন্দুকযুদ্ধে’ টেকনাফ পৌরসভার তিনবারের কাউন্সিলর ও সাবেক যুবলীগ নেতা একরামুল হক নিহত হন। শুরু থেকেই এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে আসছিল তার পরিবার।
৩ ঘণ্টা আগে
শিক্ষা বোর্ড কর্মকর্তারা বলছেন, তারা ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফল প্রস্তুত করতে কাজ করছেন। আর শিক্ষা মন্ত্রণালয় সূত্র বলছে, ৩০ জুলাই বৃহস্পতিবার এসএসসির ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হতে পারে।
৪ ঘণ্টা আগে
নির্বাচনী পর্ষদের উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী শুরুতে স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সশস্ত্র বাহিনীর সকল ব
৪ ঘণ্টা আগে