প্রতিবেদক, রাজনীতি ডটকম

এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই বছরের জন্য সংগঠনটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশেষ প্রতিনিধি তানজিম আনোয়ার ও সাধারণ সম্পাদকে এশিয়ান টেলিভিশনের প্রধান প্রতিবেদক বাতেন বিপ্লব।
শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের পল্টন টাওয়ারের ইআরএফ মিলনায়তনে নির্বাচনের মাধ্যমে এই কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এর আগে সকাল দশটা থেকে একটা পর্যন্ত চলে বার্ষিক সাধারণ সভা (এজিএম)। সভায় বিগত কমিটি তাদের আয়-ব্যয়সহ নানা বিষয় তুলে ধরে। এ সময় এজিএমে শুভেচ্ছা বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।
দুপুর আড়াইটায় নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। এটিজেএফবির নতুন কমিটির সদস্যরা হলেন সহ-সভাপতি ডিবিসির বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষ, যুগ্ম সম্পাদক বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সিনিয়র রিপোর্টার মো. শফিউল্লাহ সুমন, অর্থ সম্পাদক চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার মাহফুজ কামাল বাবু, সাংগঠনিক সম্পাদ যৌথভাবে বাংলা অ্যাফেয়ার্সের বিশেষ প্রতিনিধি জুলহাস কবীর ও ঢাকা পোস্টের প্রধান প্রতিবেদক আদনান রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক যায়যায়দিনের বিশেষ প্রতিনিধি আলতাব হোসেন, দপ্তর সম্পাদকে এনটিভির নিয়ামুল আজিজ সাদেক।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন বাংলা আউটলুকের বিশেষ প্রতিনিধি মুক্তাদির রশিদ রোমিও, কালের কণ্ঠের বিজনেস এডিটর মাসুদ রুমী, ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার রাশিদুল হাসান, বিটিভির সিনিয়র রিপোর্টার খালিদ আহসান ও বিডিনিউজ টোয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার গোলাম মর্তুজা অন্তু।
এটিজেএফবির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম । এ ছাড়া নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন নীলাদ্রি মহারত্ন ও সোহেল হোসেন পাটোয়ারী।

রাজধানীতে যানবাহন কেনাবেচার জন্য একটি সুনির্দিষ্ট, নিরাপদ ও আধুনিক মার্কেটপ্লেস গড়ে তোলার লক্ষ্যেই আইসিসিবির সুবিশাল ও সুসজ্জিত প্রাঙ্গণকে বেছে নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ধারাবাহিক আয়োজন এখন থেকে প্রতি শুক্রবার নিয়মিতভাবে আইসিসিবিতে বসবে।
৫ ঘণ্টা আগে
নেপালের প্রধানমন্ত্রী দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ শুধু নেপালের ঘনিষ্ঠ প্রতিবেশী নয়, বরং একটি প্রিয় বন্ধুরাষ্ট্র। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান নিবিড় যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে সহায়ক হবে।
৬ ঘণ্টা আগে
চিঠিতে বাংলাদেশ ব্যাংকের অধীন বিভিন্ন ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে আসিফ মাহমুদ ও তার স্ত্রীর নামে থাকা সব ধরনের হিসাবের (বন্ধ, সুপ্ত বা চলমান) তথ্য দিতে বলা হয়েছে। ডেবিট ও ক্রেডিট কার্ড, লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস ও ঋণ হিসাবের তথ্যও চাওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে
বৈঠকে নরওয়ের বাংলাদেশ মিশনের ডেপুটি হেড আলেকজান্ডার ফাল্ক-বিল্ডেন, রাজনৈতিক উপদেষ্টা সারোয়ার জাহান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৮ ঘণ্টা আগে