রাষ্ট্রপতির সঙ্গে এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন নেতাদের বৈঠক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ২১: ৫৩
বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রবাসীদের শীর্ষ সংগঠন এনআরবি সিআইপি এসোসিয়েশনের সম্মানিত সভাপতি মোহাম্মদ মাহতাবুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন চৌধুরীসহ নেতৃবৃন্দ। ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন প্রবাসীদের শীর্ষ সংগঠন এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

আজ সোমবার দুপুর ১টায় বঙ্গভবনে সংগঠনটির সভাপতি মোহাম্মদ মাহতাবুর রহমান সিআইপি (ইউ.এ.ই) এর নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি সঙ্গে এই বৈঠক করেন।

বৈঠকে বিশ্বের সকল প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন সংগঠনের নেতারা। এ সময় রাষ্ট্রপতি সব সমস্যা সমাধানের আশ্বাস দেন।

বৈঠকে যেসব বিষয় তুলে ধরা হয়েছে, সেগুলো হলো- অসহায় প্রবাসীদের মরদেহ সম্পূর্ণ সরকারি খরচে দেশে আনার ব্যবস্থা গ্রহণ করা, ওমানের ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনের জন্য দ্রুত পদক্ষেপ নেয়া, প্রবাসী জন্য ওয়েজ আর্নার বন্ডে বিনিয়োগের সীমা অবমুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা।

এ ছাড়া বৈঠকে দেশের এবং প্রবাসীদের কল্যাণার্থে পরিচালিত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। পাশাপাশি করোনাকালীন সংগঠটির পক্ষ থেকে সম্পূর্ণ নিজ খরচে অসহায় প্রবাসীদের মরদেহ দেশে আনা এবং দেশে বৈধ পথে রেমিট্যান্সের প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে সংগঠটির পক্ষ থেকে প্রতি বছর পরিচালিত গ্লোবাল বিজনেস সামিটসহ বিভিন্ন কার্যক্রমের বিষয়গুলো রাষ্ট্রপতির কাছে সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়।

৩

বৈঠকে সংগঠনটির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির জ্যেষ্ঠ সহ-সভাপতি থাতেইয়ামা কবির সিআইপি (জাপান), সহ-সভাপতি মো. মনির হোসেন সিআইপি (ইউ.এ.ই), সহ-সভাপতি মোহাম্মদ শাহজাহান মিঞা সিআইপি (ওমান), আন্তর্জাতিক সম্পাদক কাজী শাহ আলম সিআইপি (সুইডেন), কোষাধ্যক্ষ মোহাম্মদ আশরাফুর রহমান সিআইপি (ওমান) ও সহ-কোষাধ্যক্ষ মো. ইজাজ হোসেন সিআইপি (ইউ.এ.ই)।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বাড়ছে না

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই বেসরকারি শিক্ষক-কর্মচারীরা সরকারি কর্মচারীদের ন্যায় পূর্ণাঙ্গ উৎসব ভাতার দাবি জানিয়ে আসছিলেন। সেই প্রেক্ষিতে ভাতা বৃদ্ধির একটি প্রস্তাবনা দেওয়া হলেও অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত না আসায় তা আপাতত স্থগিত থাকছে।

১৩ ঘণ্টা আগে

সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস

নতুন এই আইন অনুযায়ী, বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) সব ক্যাডার ও ক্যাডারবহির্ভূত সব সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা হবে ৩২ বছর। এ ছাড়া স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল করপোরেশনসহ স্বশাসিত সংস্থাগুলোর যেসব পদে সরাসরি নিয়োগ দেওয়া হয়, সেখানেও একই বয়সসীমা

১৪ ঘণ্টা আগে

কদমতলীর কারখানায় আগুনের ঘটনায় বিএনপি নেতা ইমান গ্রেপ্তার

আদালত সূত্রে জানা গেছে, রোববার দুপুরে পুলিশ ইমান উল্লাহকে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আসামিপক্ষে জামিন আবেদন করা হয়। এ সময় আদালত সোমবার

১৪ ঘণ্টা আগে

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ১২ মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে একজন রোগী ঢাকা বিভাগে এবং অন্য একজন ময়মনসিংহ বিভাগে মারা গেছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে খুলনা বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ৩ জন এবং চট্টগ্রাম বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে।

১৪ ঘণ্টা আগে