ইউনিভার্সেল মেডিকেলে গরবিনী মা সম্মাননার যুগপূর্তি

ডেস্ক, রাজনীতি ডটকম

সারা বিশ্বের মতো রবিবার (১১ মে) বাংলাদেশেও পালিত হয়েছে ‘বিশ্ব মা দিবস।’ এরই ধারাবাহিকতায় রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব মা দিবসের বিশেষ সম্মাননা “গরবিনী মা-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। এ বছর এ আয়োজনের এক যুগপূর্তি পালন করেছে প্রতিষ্ঠানটি। হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী ও ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তীর মায়ের অসুস্থতায় রোগ মুক্তি কামনায় তারা ২০১৪ সাল থেকে এই অনুষ্ঠানটি আয়োজন করে আসছেন।

রোববার (১১ মে) মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গরবিনী মায়েদের সম্মাননা প্রদানের প্রাক্কালে সন্তানরা তাদের অনুভূতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। প্রধান অতিথি বলেন ‘মায়ের দুধের ঋণ কোনো সন্তানই শোধ করতে পারে না। তাই মায়ের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা থাকতে হবে আজীবন। মা-ই আমাদের জীবনের প্রথম ও শেষ আশ্রয়।’

উপদেষ্টা উন্নত চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি এমন আয়োজনের জন্য ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও বিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও গরবিনী মা সম্মাননার প্রধান উদ্যোক্তা ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এর মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।

এবার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য সমাজের প্রতিষ্ঠিত ১২ জন সুনাগরিকের গরবিনী মাকে সম্মাননা প্রদান করা হয়েছে।

তারা হলেন— প্রশাসন ক্যাটাগরিতে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) নাসরীন আফরোজের মা মনোয়ারা বেগম, আইন ও বিচার ক্যাটাগরিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২, ব্রাহ্মণবাড়িয়ার বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ রেজাউল করিমের মা রেজীয়া বেগম, শিক্ষা ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খানের মা মোছাম্মৎ রেজিয়া খাতুন, অর্থনীতি ক্যাটাগরিতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখার মা আয়েশা আক্তার, আইনশৃঙ্খলা ক্যাটাগরিতে ঢাকা মহানগর পুলিশের ডেপুটি কমিশনার কাজী নুসরাত এদীব লুনার মা ফরিদা আফরোজা।

এছাড়া চিকিৎসা ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন বাংলাদেশের ল্যাপারোস্কপিক সার্জারির পথিকৃৎ চিকিৎসক অধ্যাপক সরদার এ নাঈমের মা রাজিয়া কাদের, প্রকৌশল ক্যাটাগরিতে খ্যাতিমান স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ও হাইরাইজ বিল্ডিং এক্সপার্ট ইঞ্জিনিয়ার এ কে এম সাইফুল বারির মা মোছা. হাজেরা বেগম, সাংবাদিকতা ক্যাটাগরিতে বাংলাভিশনের ডেপুটি হেড অব নিউজ মো. মাহফুজুর রহমানের মা রাজিয়া খাতুন, সংগীত ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নন্দিত সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কনার মা লুৎফুন্নাহার লুৎফা, অভিনয় (নারী) ক্যাটাগরিতে নন্দিত অভিনেত্রী ও মডেল ড. সুমাইয়া শিমুর মা লায়লা রহমান, অভিনয় (পুরুষ) ক্যাটাগরিতে নন্দিত নাট্য ও চলচ্চিত্র অভিনেতা ও মডেল আব্দুন নূর সজলের মা কানিজ ফাতেমা এবং ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিল থেকে শিক্ষাবৃত্তিপ্রাপ্ত অদম্য মেধাবী বর্ষা রানী বীণার মা শ্রীমতী শৈল বালা।

গরবিনী মা-২০২৫ সম্মাননা প্রদান অনুষ্ঠানে সব মাকে সম্মাননা ক্রেস্ট, মেডেল, ফ্রি মাস্টার হেলথ চেক-আপ প্যাকেজ, উডেন পিকচার ও উপহারসামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নন্দিত উপস্থাপক শান্তা জাহান। বিজ্ঞপ্তি

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বেতারের ড্রেসকোডে টিপ ও ওড়না 'বিতর্ক', তোপের মুখে পিছু হটল কর্তৃপক্ষ

বাংলাদেশ বেতারের মহাপরিচালক (চলতি দায়িত্ব) এ এস এম জাহীদের সই করা নতুন আদেশে জানানো হয়েছে, সংবাদ উপস্থাপকদের পোশাক-পরিচ্ছদ সংক্রান্ত পূর্বের অফিস আদেশটি আর কার্যকর থাকবে না।

৩ ঘণ্টা আগে

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ফেরত আসা ব্যক্তিদের বেশিরভাগই মানব পাচারকারীদের সহায়তায় অবৈধভাবে লিবিয়ায় গিয়েছিলেন। তারা সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন। লিবিয়ায় অবস্থানকালে তারা অপহরণ, নির্যাতন ও অন্যান্য সহিংসতার শিকার হন।

৪ ঘণ্টা আগে

হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১৭ শিশু মারা গেছে। একই সঙ্গে ১ হাজার ২২৪ জনের দেহে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।

৪ ঘণ্টা আগে

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি

বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে সহায়তা বাড়াতে আগামী পাঁচ বছরে ৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের পরিকল্পনা ঘোষণা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। একই সঙ্গে বাংলাদেশে বার্ষিক ঋণসহায়তা প্রায় ২০ শতাংশ বৃদ্ধির কথাও জানিয়েছে সংস্থাটি।

৫ ঘণ্টা আগে