প্রতিবেদক, রাজনীতি ডটকম

ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ ব্যক্তিদের পরিবারকে আগামী মাসের (ফেব্রুয়ারি) শুরুতেই আর্থিক সহায়তা দেয়ার কাজ শুরু হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
শনিবার (২৫ জানুয়ারি) রায়েরবাজারে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করতে গিয়ে এ কথা জানান উপদেষ্টা। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
শহীদদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, ‘শহীদদের ঋণ কখনো শোধ করা যাবে না। অন্তর্বর্তী সরকার সব সময় শহীদ পরিবারের পাশে থাকবে। রায়েরবাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাতপরিচয়ের শহীদদের শনাক্তকরণের কার্যক্রম চলমান।’
শহীদদের কবর জিয়ারতের পর তিনি শহীদদের স্বজনের সঙ্গে কথা বলেন এবং পরিবারের খোঁজখবর নেন।
চলতি অর্থবছর প্রত্যেক শহীদ পরিবারকে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র কিনে দেওয়া হবে। এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানে ১৫ হাজার আহতের চিকিৎসায় অনুদান হিসেবে ১৫০ কোটি টাকা দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মন্ত্রী জানান, গুলশান ও হাইকোর্ট-সংলগ্ন এলাকায় সাম্প্রতিক ঘটনাগুলোর ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে। যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করতে সরকার বদ্ধপরিকর।
১১ ঘণ্টা আগে
তিন দিনব্যাপী মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। দেশের পর্যটন খাতের অন্যতম বড় এই আন্তর্জাতিক আয়োজনের জন্য রাজধানীর অন্যতম বড় ও বহুমুখী ইভেন্ট ভেন্যু আইসিসিবিকে বেছে নেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাইয়ের ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে সুপ্রিম কোর্টে ‘নীরব প্রতিবাদ’ জানিয়েছেন আওয়ামীপন্থি আইনজীবীরা।
১২ ঘণ্টা আগে
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।
১৩ ঘণ্টা আগে