প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকাসহ সারা দেশে পরিচালিত অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার করা হয়েছে ৫৮৫ জন। এছাড়া অন্যান্য অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার করা হয়েছে ১ হাজার ৪৯২ জনকে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি জানান, অপারেশন ডেভিল হান্টে ৫৮৫ জন ও অন্যান্য অভিযানে গতকাল থেকে আজ পর্যন্ত ১ হাজার ৪৯২ জনকে গ্রেফতার করা হয়েছে।
অপারেশন ডেভিল হান্টে উদ্ধার হওয়া অস্ত্র: একটি বিদেশি পিস্তল, একটি এলজি, একটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, ৪৭ রাউন্ড গুলির খোসা, তিনটি কার্তুজ, একটি লোহার দা ও ৬টি চাকু।
উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলা চালায় পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শতভাগ না পারলেও ৮০ শতাংশ ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।৩ মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার।
৯ ঘণ্টা আগে
আসিফ মাহমুদের দাবি, কোনো ধরনের তদন্ত বা সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই দুদকের জনসংযোগ কর্মকর্তার এমন বক্তব্যের কারণে তাকে ঘিরে ব্যাপক মিডিয়া ট্রায়াল শুরু হয়। এতে অভিযোগগুলো যেন ইতোমধ্যেই প্রমাণিত— জনমনে এমন একটি ধারণা তৈরির সুযোগ সৃষ্টি হয়। এর ফলে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি
১ দিন আগে
গত বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর দুই সদস্য নিহত এবং একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। পরে আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়।
১ দিন আগে