সচিবালয়-যমুনার আশপাশে ফের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা ডিএমপির

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)

প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং এর আশপাশের এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রায় ফের নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (১০ মে) ডিএমপির এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার তথ্য জানানো হয়েছে। এ নিয়ে তৃতীয়বারের মতো এসব এলাকায় সভা-সমাবেশসহ গণজমায়েতে নিষেধাজ্ঞা দিলো ডিএমপি।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যমুনার আশপাশে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড় ও মিন্টো রোড এলাকায় কোনো সভা-সমাবেশ করা যাবে না।

ডিএমপির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

এর আগে গত ২৫ আগস্ট সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার আশপাশের এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি দেয় ডিএমপি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই আদেশ বলবৎ থাকার কথা জানিয়েছিল ডিএমপি।

ওই নিষেধাজ্ঞা বলবৎ থাকা অবস্থাতেই গত ১৩ মার্চ ফের গণবিজ্ঞপ্তি দেয় ডিএমপি। ওই গণবিজ্ঞপ্তিতেও বলা হয়, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ডিএমপি অধ্যাদেশের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে ১৩ মার্চ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

এই নিষেধাজ্ঞা বলবৎ থাকা অবস্থাতেই তৃতীয়বারের মতো সচিবালয় ও যমুনাসহ এর আশপাশের এলাকাগুলোতে নিষেধাজ্ঞা জারি করল ডিএমপি।

অবশ্য এই নিষেধাজ্ঞার মধ্যেই অবশ্য বৃহস্পতিবার (৮ মে) রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জমায়েত নিয়ে অবস্থান নেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে সে জমায়েতে পরে অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনসহ অন্যরাও।

রাতভর যমুনার সামনে অবস্থানের পর শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্তও আন্দোলন চালিয়ে যান বিক্ষোভকারীরা। পরে বিকেলে সমাবেশ থেকে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করে শাহবাগে গিয়ে অবস্থান নেন সবাই। শুক্রবার রাতভর সেখানে অবস্থানের পর ভোর থেকে বিরতি দিয়ে শনিবার বিকেল ৩টায় ফের গণজমায়েত শুরু হয়েছে শাহবাগ মোড়ে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

২৭ জুলাই থেকে শুরু চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

মন্ত্রী জানান, পরীক্ষার্থীরা এখন থেকে পূর্বঘোষিত নিয়মিত রুটিন অনুযায়ী বাকি পরীক্ষাগুলোতে অংশ নেবেন। তবে যেসব পরীক্ষা ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছিল, সেগুলো পরে নতুন সময়সূচি প্রকাশ করে আবার নেওয়া হবে।

২ ঘণ্টা আগে

ধর্ষণ মামলায় চট্টগ্রাম মহানগর এনসিপির নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার আফতাব মজুমদার জয় চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি খুলশী থানার ওয়ারল্যাস মুরগী ফার্ম এলাকার বাসিন্দা।

২ ঘণ্টা আগে

মোজাফফরকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ ট্রাইব্যুনালের

বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

২ ঘণ্টা আগে

গাজী নজরুলের এমপিপদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর: ইসি মাছউদ

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের ঘটনার ওপর ভিত্তি করে তার সংসদ সদস্যপদ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই বিষয়ে জাতীয় সংসদের পক্ষ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পরই আইন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহ

৩ ঘণ্টা আগে