শেখ হাসিনা-জয়-পুতুলের সাজায় দুদক হতাশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
দুর্নীতি দমন কমিশন (দুদক)

ঢাকার পূর্বাচলে রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং তার দুই সন্তান সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড না হওয়ায় হতাশা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এ রায়ের পর দুদকের আইনজীবী খান মো. মাইনুল হাসান লিপন সাংবাদিকদের বলেন, আমরা সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেছিলাম। তা হয়নি। কমিশনের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এ দিন প্লট বরাদ্দে দুর্নীতির তিন মামলার রায় ঘোষণা করেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। রায়ে শেখ হাসিনাকে তিন মামলায় সাত বছর করে ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া প্লট বরাদ্দে দুর্নীতির একটি মামলায় সজীব ওয়াজেদ জয়কে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই অভিযোগের আরেক মামলায় সায়মা ওয়াজেদ পুতুলকেও একই সাজা দিয়েছেন বিচারক।

তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, ঢাকা শহরে বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরেও সেই তথ্য গোপন করে তারা আইন ভেঙে দুর্নীতির মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা আকারের তিনটি প্লট বরাদ্দ নিয়েছেন।

হাসিনা পরিবারের তিনজন ছাড়াও এ তিন মামলায় আরও ২০ জন আসামি রয়েছেন। তাদের মধ্যে গ্রেপ্তার রয়েছেন কেবল একজন— রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম। আত্মসমর্পণ করায় তাকে লঘু শাস্তি হিসেবে এক বছর করে তিন মামলায় তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

যুক্তরাজ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য ব্রিটিশ হাইকমিশনের নতুন বার্তা

হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, আধুনিক ডিজিটাল অভিবাসন ব্যবস্থার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। যারা যুক্তরাজ্য ভ্রমণের পরিকল্পনা করছেন বা যাদের ভিসা প্রয়োজন, তাদের এখন থেকে ডিজিটাল ই-ভিসা সংগ্রহ করতে হবে।

৬ ঘণ্টা আগে

নির্বাচন ও গণভোট: ২ দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান-শপিংমল

আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) রাজধানী ঢাকাসহ সারা দেশের সব দোকান, বিপণিবিতান ও শপিং মল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

৬ ঘণ্টা আগে

লোকসভায় বাংলাদেশ প্রসঙ্গ, যা জানাল ভারত

কীর্তি বর্ধন সিং বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর ঐতিহাসিক, ভৌগোলিক, সাংস্কৃতিক, ভাষাগত ও সামাজিক সম্পর্ক রয়েছে। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের মূল লক্ষ্য জনগণকেন্দ্রিক উন্নয়ন, এবং বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় নিয়মিত বৈঠক ও মতবিনিময় অব্যাহত আছে।

৭ ঘণ্টা আগে

নির্বাচন ১২ তারিখেই হবে : ইনকিলাব মঞ্চ

জানা গেছে, বিকেল আনুমানিক ৫টার দিকে রাজু ভাস্কর্য থেকে একটি মিছিল নিয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সমর্থকরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। মিছিলটি শাহবাগে পৌঁছানোর পর তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

২০ ঘণ্টা আগে