ফ্যাসিস্টের মুখাবয়ব রাজনীতির অংশ নয়: সংস্কৃতি উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায় ছিল ফ্যাসিস্টবিরোধী প্রতিকৃতি। ছবি: রাজনীতি ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায় ফ্যাসিবাদের মুখাবয়বের সঙ্গে অনেকেই জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার মুখের আদল খুঁজে পেলেও এটি কোনো ধরনের রাজনীতির অংশ নয় বলে দাবি করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

তিনি বলেন, ফ্যাসিস্ট কোনো রাজনীতির অংশ নয়। ফ্যাসিস্ট সবচেয়ে বড় অশুভ শক্তি। তাই আমরা শুধু ফ্যাসিস্টের মুখাবয়ব ব্যবহার করেছি। কিন্তু একটি নির্দিষ্ট রাজনৈতিক গ্রুপ এটিকে তাদের প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য রাজনৈতিকভাবে ব্যবহার করেছে।

সোমবার (১৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলার আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, দেশের সব জনগোষ্ঠী, সব ঐতিহ্য— সেই আকবর আমলের ঐতিহ্য, সুলতানি আমলের ঐতিহ্য— সবকিছুর মিশ্রণ এখানে দেখবেন। তবে এখানে টিপিক্যাল রাজনীতির কিছু নেই।

আশির দশকে প্রথমে যশোরে বর্ষবরণের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছিল। ওই দশকের একদম শেষ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের (বর্তমানে চারুকলা অনুষদ) শিক্ষার্থীরা স্বৈরাচারবিরোধী বার্তা দিয়ে আয়োজন করেন আনন্দ শোভাযাত্রা। পরে এটি তিন দশকেরও বেশি সময় ধরে মঙ্গল শোভযাত্রা নামে আয়োজিত হয়ে আসছে। এর মধ্যে এটি ইউনেস্কোর অধরা বিশ্ব সংস্কৃতির অংশ হিসেবেও স্বীকৃতি পায়।

এ বছর এর নাম বদলে রাখা হয়েছে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা। চারুকলা অনুষদ থেকেই এ নাম বদলের সিদ্ধান্ত জানানো হলেও চারুকলারই কিছু শিক্ষার্থী এর বিরোধিতা করেছেন। কেন নাম পরিবর্তন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ফারুকী বলেন, চাপিয়ে দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। আগে চাপিয়ে দেওয়া হয়েছিল। নাম ছিল বর্ষবরণ শোভাযাত্রা, যশোরে। সেখান থেকে ঢাকায় আসার পর নাম হয় আনন্দ শোভাযাত্রা। এরপর চাপানো হয় মঙ্গল শোভাযাত্রা নামে। এবার চারুকলা সিদ্ধান্ত নিয়েছে, চারুকলায় যে নামে চালু হয়েছিল সেই নামে শুরু হবে।

‘অনেকদিন ধরে এটাকে আমরা বাঙালির প্রাণের উৎসব বানিয়ে রেখেছি। কিন্তু এটা বাংলাদেশের প্রাণের উৎসব। কারণ বাঙালি, চাকমা, মারমা, গারোসহ সব জাতিগোষ্ঠী বর্ষবরণ পালন করে,’— যোগ করেন উপদেষ্টা ফারুকী।

তিনি আরও বলেন, নববর্ষ বাংলাদেশের সাংস্কৃতিক ঐক্যের বড় উপলক্ষ। এটা বাংলাদেশের সাংস্কৃতিক ঐক্য এবং সম্মিলনের একটি বড় ধাপ। আমরা হয়তো ২০ থেকে ৩০ বছর পর থাকব না। কিন্তু আজকের বছরটি স্মরণীয় হয়ে থাকবে। কারণ এরপর থেকে বাংলাদেশ এভাবেই চলবে।

এর আগে সোমবার সকাল ৯টার দিকে চারুকলা ইনস্টিটিউট থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। ফ্যাসিবাদের মুখাবয়ব, শান্তির প্রতীক পায়রা, ইলিশ মাছ, বাঘসহ নানা মোটিফ আর হাজার হাজার মানুষের উপস্থিতিতে শোভাযাত্রা হয়ে ওঠে বর্ণিল।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

অবসরপ্রাপ্ত ঢাবি অধ্যাপক মৃত্তিকাবিজ্ঞানী সিরাজুল হক মারা গেছেন

মৃত্তিকাবিজ্ঞানী সিরাজুল হক মারা গেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেছিলেন। দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে তার ১৭০টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

৪ ঘণ্টা আগে

এবার হত্যা মামলায় গ্রেপ্তার বেরোবির সাবেক উপাচার্য কলিমুল্লাহ

গত ৩০ জুলাই উত্তরা পশ্চিম থানায় দায়ের করা জুলাই আন্দোলনের একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সম্প্রতি ওই মামলাতেও জামিন পান তিনি। এরপর নতুন করে তরিকুল ইসলাম রুবেল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলো।

৪ ঘণ্টা আগে

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২৯ অক্টোবর

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর। এরপর ২৯ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

৫ ঘণ্টা আগে

এসএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ: ফেল থেকে পাশ সাড়ে ৪ হাজার

এবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়ে। ১১টি শিক্ষা বোর্ডে মোট ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করেন। একজন পরীক্ষার্থী একাধিক বিষয়ের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারেন। ফলে পরীক্ষার্থীর সংখ্যার তুলনায় মোট আবেদনের সংখ্যা বেশি হয়েছে।

৬ ঘণ্টা আগে
Advertisement