অটোরিকশায় ট্রাকের ধাক্কা, প্রাণ গেল ৫ জনের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ২০: ৪৭
ছবি: সংগৃহীত

রাজশাহীর পুঠিয়ায় সিএনজিচালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন। শনিবার বিকেল তিনটার দিকে পুঠিয়ার বেলপুকুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নাটোরের গুরুদাসপুর উপজেলার বাকিপুর এলাকার হাসান আলীর স্ত্রী পারভিন বেগম (৩৫), একই উপজেলার কান্তাপুর এলাকার আবু সাঈদের মেয়ে শারমিন (১৭), একই এলাকার ইনসাব আলী (৭৫) ও তার ছেলে আইয়ুব আলী লাবু (৩৫) এবং নাটোরের গুরুদাসপুর উপজলার মকিমপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মোকলেসুর রহমান (৪৫)। তিনি সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন।

দুর্ঘটনায় আহত হয়েছেন হৃদয় নামে এক যুবক (১৮)। তিনি পবা উপজেলার কাটাখালির সিটি গেট এলাকার বাসিন্দা।

পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাক্কারুল ইসলাম জানান, বেলপুকুর বাইপাস এলাকায় একটি ট্রাক সিএনজিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও চারজন।

তিনি জানান, ঘটনার পর ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক: তথ্য উপদেষ্টা

তথ্য উপদেষ্টা বলেন, কোনো মন্ত্রী বা উপদেষ্টা প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে না পারলে প্রধানমন্ত্রী প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনবেন। এটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া।

১৮ ঘণ্টা আগে

স্ত্রীকে গলা কেটে হত্যা, ৯ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

আদালত সূত্র জানায়, মনির জামিনে ছিলেন। গত ১৪ জুলাই যুক্তিতর্ক শেষে আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠান। রায়ের দিন তাকে কারাগার থেকে আদালতে আনা হয়। পরে আবার কারাগারে পাঠানো হয়েছে।

১৯ ঘণ্টা আগে

আগামী ৫ দিন অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

১৯ ঘণ্টা আগে

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন

বার্তায় তারেক রহমান বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক এবং বহুমাত্রিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ‘গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, কমনওয়েলথের নীতি এবং জনগণের সঙ্গে জনগণের ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে এই অংশীদারিত্ব গড়ে উঠেছে।’

২০ ঘণ্টা আগে