ডেস্ক, রাজনীতি ডটকম

প্যারিস অলিম্পিকের টিকিট পেতে এই ম্য্যাচে ব্রাজিলের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না আর্জেন্টিনার। অন্য দিকে ড্র করলেও আশা বেঁচে থাকত ব্রাজিলের। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে দিয়েছে আর্জেন্টিনা। এতে বাছাইয়ে দারুণ শুরুর পরও মূল আসরে খেলার সুযোগ পেল না বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। সেলেসাওদের বিদায় করে ২০২৪ প্যারিস অলিম্পিকের মূলপর্বে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা।
এস্তাদিও ন্যাসিওনাল স্টেডিয়ামে রোববার রাতের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। তাতে ২০০৪ সালের পর প্রথমবার টানা তৃতীয় স্বর্ণ জয়ের স্বপ্ন ভাঙে ব্রাজিলের যুবাদের। ২০১৬ ও ২০২০ অলিম্পিকে সোনা জিতেছিল ব্রাজিল।
এদিন ম্যাচে আর্জেন্টিনার দাপটই ছিল বেশি। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। কিন্তু প্রথমার্ধে সফলতা পায় না কেউই। দ্বিতীয়ার্ধে ৭৮ মিনিটে দলকে জয় সূচক গোল উপহার দেন আর্জেন্টিনার লুসিয়ানো গন্ডু। তার একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা। হাভিয়ের মাসচেরানোর আর্জেন্টিনা বল দখলে রাখে ৬১ শতাংশ এবং শট নেয় ১৪টি, যার মধ্যে ৩টি লক্ষ্যে ছিল। অন্যদিকে ব্রাজিল ৯টি শট নেয় এবং তারাও আর্জেন্টিনার মতো ৩টি শট লক্ষ্যে রাখে। কিন্তু প্রয়োজনীয় গোলটি আদায় করতে ব্যর্থ হয় দলটি।
ম্যাচ শেষে আর্জেন্টিনার একমাত্র গোলদাতা গুন্দো বলেছেন, ‘সত্যি কথা হচ্ছে এ জয় আমাদের প্রাপ্য। আমরা কোনো ম্যাচ হারিনি। কোয়ালিফাই করতে পারাটা দারুণ ব্যাপার।’
এর আগে চূড়ান্ত পর্বের প্রথম দুই ম্যাচে ভেনেজুয়েলা ও প্যারাগুয়ের সঙ্গে ড্র করে আর্জেন্টিনা। অন্যদিকে প্রথম ম্যাচে প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হেরে যাওয়া ব্রাজিল দ্বিতীয় ম্যাচে ভেনেজুয়েলাকে হারায় ২-১ গোলে। লাতিন আমেরিকা অঞ্চল থেকে প্যারিস অলিম্পিকের টিকেট পাওয়া অন্য দল প্যারাগুয়ে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেই যোগ্যতা অর্জন করেছে দলটি। এদিন তারা ভেনেজুয়েলাকে হারায় ২-০ গোলে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত
১৭ ঘণ্টা আগে
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।
১৮ ঘণ্টা আগে
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।
২০ ঘণ্টা আগে
এর ফলে উপসচিব থেকে সচিব পদমর্যাদার কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ আগের মতো ৫০ হাজার টাকাই থাকছে। বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও সশস্ত্র বাহিনীর প্রাধিকারভুক্ত কর্মকর্তারাও গাড়ি রক্ষণাবেক্ষণের এ খরচ পেয়ে থাকেন। তাদের জন্যও এ খরচ কমানোর উদ্যোগ নিয়েও তা থেক
২১ ঘণ্টা আগে