হাদির অস্ত্রোপচার সম্পন্ন, নেওয়া হচ্ছে এভারকেয়ারে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ২০: ০৯
ছবি: সংগৃহীত

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির অস্ত্রোপচার শেষ হয়েছে। পোস্ট-অপারেটিভ কেয়ার তথা অস্ত্রোপচার-পরবর্তী পরিচর্যার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে আপ বাংলাদেশের নেতা রাফে সালমান রিফাত এ তথ্য জানান।

ওসমান হাদি ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র। জুলাই অভ্যুত্থানের সময় থেকে তার এই সংগঠনটি আলোচনায় রয়েছে।

হাদির শারীরিক অবস্থার তথ্য জানিয়ে রিফাত লিখেছেন, হাদি ভাইয়ের অপারেশন সম্পন্ন হয়েছে। পোস্ট অপারেটিভ কেয়ারের জন্য অবস্থা স্ট্যাবল হলে এভারকেয়ার হসপিটালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। এখনো নিবিড় পর্যবেক্ষণে আছেন ভাই। সবাই দোয়া করুন খাস করে।

এর আগে শুক্রবার দুপুরে রাজধানী বিজয়নগরের কালভার্ট রোডে শরিফ ওসমান হাদিকে গুলি করে অস্ত্রধারীরা। তাকে উদ্ধার করে ২টা ৩৫ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। মাথায় থাকা গুলি অস্ত্রোপচার করে বের করা হয়।

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা জানান, জুমার নামাজের পর মসজিদে তাদের লিফলেট বিলি কর্মসূচি ছিল। লিফলেট বিলি শেষে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়ে দুপুরের খাবার খাওয়ার কথা ছিল। এ সময় তারা হাদির ওপর হামলার খবর পান। হাদির বাম কানের পাশে একটি গুলি করা হয়েছে বলে জানান তারা।

পুলিশ বলছে, ওসমান হাদির ওপর হামলাকারীদের ধরতে ঢাকা মহানগর পুলিশ সাঁড়াশি অভিযান শুরু করেছে। গোয়েন্দা শাখাসহ অন্যান্য বাহিনীও কাজ করছে।

এদিকে হাদির ওপর হামলাকারীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বিএনপি ও জামায়াতে ইসলামীসহ রাজনৈতিক দলগুলো ও এসব দলের শীর্ষ নেতারা এ হামলার নিন্দা জানিয়েছেন এবং হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সাকিবসহ ১৫ জনের নামে ২৫৭ কোটি টাকা আত্মসাৎ-পাচারের মামলার তদন্ত শেষ পর্যায়ে

গত ২৭ জুলাই এ মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে বলেছিলেন ঢাকা জ্যেষ্ঠ মহানগর বিশেষ জজ শাহজাহান কবির। সে দিন দুদক প্রতিবেদন জমা দিতে না পারলে বিচারক আগামী ৩০ সেপ্টেম্বর প্রতিবেদন জমার পরবর্তী দিন নির্ধারণ করে দেন।

৭ ঘণ্টা আগে

সার্কভুক্ত দেশের শিক্ষার্থীদের ফুল-ফান্ডেড স্কলারশিপ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

সার্কভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ চালুর ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস চ্যান্সেলর) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেছেন, বিশেষ করে নেপালের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ উন্মুক্ত করা হবে।

৯ ঘণ্টা আগে

প্রথম শ্রেণিতে ভর্তিতে লটারি, অন্য সব শ্রেণিতে পরীক্ষা: শিক্ষা মন্ত্রণালয়

আগামী শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তিতে কোনো পরীক্ষা হবে না। এক্ষেত্রে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

৯ ঘণ্টা আগে

তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ

কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানের হাইকোর্ট থেকে পাওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

১০ ঘণ্টা আগে