কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে রাস্তা পার হওয়ার সময় পায়রা পরিবহন নামের একটি বাসের ধাক্কায় দুই রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ লেদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু টেকনাফ লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তাদের বয়স ৭ থেকে ৮ বছর।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনী জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা পায়রা পরিবহন নামের একটি বাস টেকনাফ শহরের দিকে যাচ্ছিল। এ সময় দুই শিশু সড়ক পার হাওয়ার চেষ্টা করে। বাসের গতি বেশি থাকায় ধাক্কা লেগে ঘটনাস্থলেই শিশুদের মৃত্যু হয়। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বাসটি জব্দ করা হয়েছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাবে বরগুনার প্রধান তিন নদী—পায়রা, বিষখালী ও বলেশ্বরের পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে প্রায় দুই থেকে তিন ফুট বৃদ্ধি পেয়েছে। পানির তোড়ে বরগুনার বড়ইতলা ও পুরকাটা ফেরিঘাটের গ্যাংওয়ে সড়ক সম্পূর্ণ তলিয়ে গেছে।
১৭ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তারা দ্রুত
১৮ ঘণ্টা আগে
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ার ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরের মধ্যে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।
১৯ ঘণ্টা আগে
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ক্ষুদ্র গবেষণা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। এ লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে গবেষণা প্রস্তাব আহ্বান করা হয়েছে।
২১ ঘণ্টা আগে