ডেস্ক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, অনেকেই এখনো ভাঙার কাজে ব্যস্ত, কিন্তু গড়ার কাজে কাউকে পাওয়া যায় না। শনিবার (১৯ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
স্ট্যাটাসে মাহফুজ আলম আরও লেখেন, পুরোনো বন্দোবস্ত মচকে গেছে। এখন এটাকে আর ভাঙা যাবে না, ভাঙতে গেলে আরও বেঁকে যাচ্ছে। আবার সময় আসবে তখন ভাঙা যাবে। কিন্তু এক্ষণে আমাদের উচিত গড়ার কাজে মনোনিবেশ করা।
তিনি বলেন, সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারে সহযোগিতা করুন। তবে একজন নাগরিক হিসেবে সবার মানবাধিকারের পক্ষে থাকুন। কোনো এলাকাকে গেটো বানানোর চেষ্টা করবেন না।
গোপালগঞ্জ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, সেখানে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ নিম্নবর্গের হিন্দু। তারা লীগ সরকারের আমলে নিপীড়িত ও বঞ্চিত হয়েছেন। আমাদের উচিত, সারা দেশে লীগের হাতে যারা নিপীড়িত, তাদের সঙ্গে মৈত্রী গড়ে তোলা।
হাসিনা সরকারের পতন প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, হাসিনার পরাজয় শুধু রাজনৈতিক নয়, এটি নৈতিকও। নৈতিক পরাজয়ের পরই রাজনৈতিক পতন ঘটে। ফলে, আমরা যেন তার বিরুদ্ধে গিয়ে নিজেরাই নৈতিক উচ্চতা না হারাই।
তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানের পর আমাদের মধ্যে অপ্রস্তুতি, বিহ্বলতা ও অনভিজ্ঞতা ছিল। তাই আমরা তখনই ফ্যাসিবাদী ব্যবস্থার পূর্ণ বিলোপ ঘটাতে পারিনি। কিন্তু এখন আমাদের উচিত রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে নিজেদের গড়ে তোলা এবং জবাবদিহিমূলক গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্মাণে মনোযোগ দেওয়া। এতে করে ফ্যাসিবাদী বন্দোবস্ত সম্পূর্ণ বিলুপ্ত করার পথ তৈরি হবে।

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।
৬ ঘণ্টা আগে
নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।
৭ ঘণ্টা আগে
তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম
৮ ঘণ্টা আগে
ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।
৯ ঘণ্টা আগে