রংপুর প্রতিনিধি

স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গত সরকার ভারতের সঙ্গে নতজানু হয়ে কেবল ছবি তুলেছে, কিন্তু তিস্তা নিয়ে কোনো কথা বলেনি। আমরা অন্তর্বর্তী সরকার পররাষ্ট্র নীতির ক্ষেত্রে প্রথম থেকেই জোরদার আছি। আমরা তিস্তার ন্যায্য হিস্যা দিতে ভারতকে বাধ্য করবো।
রবিবার (৯ ফেব্রুয়ারি) কাউনিয়ার তিস্তা সড়ক সেতু ও ব্রিজের পাশে তিস্তা নিয়ে করণীয় শীর্ষক শুনানিতে অংশ নিয়ে তিন এসব কথা বলেন তারা।
আসিফ মাহমুদ বলেন, ‘তিস্তার চরে বিভিন্ন আবাদি ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এখানে কোল্ড স্টোরেজ নাই, তাই এখানে বেশি করে কোল্ডস্টোরেজ করা হবে। তাহলে কৃষকের ফসল নষ্ট হবে না। এখানে কাউনিয়া থেকে লালমনিরহাট ব্রিজের কাজ আমি থাকতেই শুরু করতে চাই। এখানে দেখেছি শিক্ষার হার কম, তাই এখানে কয়েকটি লাইব্রেরি স্থাপনের কাজ হাতে নিয়েছি।’
গণশুনানিতে অংশ নিয়ে জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘তিস্তার পারে যারা বাস করছে, তাদের একেকজনের বাড়ি ৫-৬ বার ভেঙেছে। রবীন্দ্রনাথ বলেছেন হাঁটু পানি, আপনারা দেখেন সেখানে হাঁটু পানিতে নাই। সবাই শুধু সান্ত্বনা দিয়েছে, কিন্তু ২০২৫ সালেই এর একটা সমাধান চাই। নদী একটা সভ্যতার বিকাশ ঘটায়। নদী হবার কথা ছিল আশীর্বাদ, কিন্তু হয়েছে দুঃখ।’
আখতার হোসেন বলেন, ‘ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশের সঙ্গে ছিনিমিনি খেলছে। তিস্তার পানি নিয়ে ভারত যে টালবাহানা করেছে, দরকার হলে আন্তর্জাতিক অঙ্গনে বিচারের সম্মুখীন হয়ে তিস্তার পানির ন্যায্য হিস্যা চাই। তিস্তা নদীর মাটি খনন করে দুপাড়ে দিয়ে জমি রক্ষা করে। তিস্তার পারে হাসপাতাল নাই, শিক্ষা প্রতিষ্ঠান তেমন নাই। যখন একজন মা বাচ্চা প্রসব করবে তখন তাকে ঘোড়ার গাড়ি করে, কোনোরকম আনা হয়। তাই অন্তর্বর্তী সরকারের কাছে বিনীত অনুরোধ তিস্তার সমাধান চাই।’

সাইবার অপরাধ দমনে বর্তমান সাইবার সুরক্ষা আইন, ২০২৬ যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এ কারণে আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
১৭ ঘণ্টা আগে
ভারতের সঙ্গে গত ১৫ বছরের সম্পর্কের ধারা থেকে বেরিয়ে নতুনভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ। এ জন্য ভারতের সঙ্গে প্রধানমন্ত্রীর বহুপক্ষীয় সফরের অংশ হিসেবে নয়, বরং দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত, বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
১৭ ঘণ্টা আগে
মানবতাবিরোধী অপরাধের মামলার কোনও সাক্ষীকে হুমকি বা ভয়ভীতি দেখিয়ে বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করা যাবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
১৮ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে এসব অর্থ পাচার করে সম্পদ কেনা ও ব্যবসায় বিনিয়োগের অভিযো
১৯ ঘণ্টা আগে