প্রতিবেদক, রাজনীতি ডটকম

জসনস, ইমামি, সানসিল্ক, ডাভ, হেড অ্যান্ড সোল্ডারস, পেনটিনসহ বিভিন্ন নামি দামি কোম্পানির নকল কসমেটিকস জব্দ করেছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বুধবার রাজধানীর বংশাল এলাকায় বিএসটিআইয়ের মোবাইল কোর্ট পরিচালনা করে এসব নকল কসমেটিকস জব্দ করা হয়।
অভিযান শেষে বিএসটিআই’র মহাপরিচালক (গ্রেড-১) এস এম ফেরদৌস আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বংশালের পেয়ালাওয়ালা মসজিদ সংলগ্ন ৫৮, বংশাল, ঢাকার ৩য় তলায় একটি নামবিহীন নকল কসমেটিকস উৎপাদনকারী প্রতিষ্ঠানে বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটি কোনো ধরণের মান নিয়ন্ত্রণ না করে নামিদামি ব্রান্ডের নকল কসমেটিকস উৎপাদন করে আসছিল। প্রতিষ্ঠানটিতে সানসিল্ক, ডাভ, পেনটিন, হেড অ্যান্ড সোল্ডর শ্যাম্পু, প্যারাসুট বেলিফুল, সেসা, নবরত্ন, ইমামী ৭ ইন ১ হেয়ার অয়েল, জনসন বেবি শ্যাম্পু, বেবি অয়েল, বেবি পাউডার, ভ্যাসলিন হেয়ার টনিকসহ দেশি-বিদেশি কসমেটিকস মজুদ পাওয়া যায়।
এ সকল পণ্যের খালি বোতল, লেবেল, প্রস্তুতকৃত মালামাল এবং উৎপাদনে ব্যবহৃত ক্ষতিকর কেমিক্যালনহ নিম্নমানের কাঁচামাল পাওয়া যায়।
তিনি আরো বলেন, পণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআই সারা বছর মোবাইল কোর্ট ও সার্ভিল্যান্স পরিচালনা করে থাকে। আসন্ন রমজান উপলক্ষে বাজার তদারকি আরো জোরদার করা হয়েছে। রমজান উপলক্ষে শুধু খাদ্যপণ্য নয়, বিএসটিআই’র আওতাভুক্ত সকল পণ্যের মান নিয়ন্ত্রণে বাজারে কঠোর তদারকি শুরু হয়েছে।
অভিযানকালে প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধি না পাওয়ায় এ সকল নকল পণ্য জব্দপূর্বক ধ্বংস করা হয়। এই ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই’র ফিল্ড অফিসার মো. তারিকুল ইসলাম সুমন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এপিবিএন-১১ এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মেলায় সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, নতুন স্টার্টআপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (এসএমই) এবং বৈশ্বিক বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন। আয়োজনে প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশসহ বিভিন্ন খাতের এক হাজারের বেশি নতুন
১৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একটা সাহায্য চাই, হেল্প চাই। আমি যতটুকু জানি বাংলাদেশে স্কাউটসের সংখ্যা প্রায় ২৩ লাখ, বিএনসিসি সদস্যের সংখ্যা ২২ হাজার। এছাড়া প্রাথমিক স্কুল-মাদ্রাসা ছাড়াও সারা দেশে হাইস্কুল, মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংখ্যা প্রায় দেড় কোটি। আর প্রাথমিক স্কুল-মাদ্রাসাসহ আড
১৪ ঘণ্টা আগে
ডেঙ্গু প্রতিরোধের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শতভাগ না পারলেও ৮০ শতাংশ ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।৩ মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার।
১৪ ঘণ্টা আগে