‘শেখ মুজিবকে দেবতা মানব না’

চট্টগ্রাম প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১৯: ১৫

শেখ মুজিবুর রহমানকে দেবতা মানবেন না উল্লেখ করে বৈষম্যবিরোধী আন্দোলন, চট্টগ্রামের সমন্বয়েকরা বলেছেন, 'বাংলাদেশে তাকে কেউ দেবতা হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করলে তাদের কঠোরভাবে দমন করা হবে।'

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে নগরীর জামালখানে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ‘অন্তর্বর্তীকালীন সরকারে আওয়ামী লীগের মদদপুষ্ট উপদেষ্টাদের অপসারণের’ দাবিতে এক সমাবেশ ও মানবন্ধন কর্মসূচি থেকে এ হুঁশিয়ারি দেয়া হয়।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ, চট্টগ্রাম জেলার সমন্বয়ক জুবায়ের আহমেদ মানিক, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে এজিএম বাপ্পী, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের আহমেদ সাইফ, মির্জা, আফরোজা, সাইফুর রুদ্র, আরমান শাহরিয়ার সৌরভ প্রমুখ বক্তব্য দেন।

শেখ মুজিবুর রহমানকে 'ফ্যাসিবাদের মূর্তপ্রতীক' উল্লেখ করে কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, ‘যার ইতিহাস ১৯৭২ থেকে ১৯৭৫ পর্যন্ত আমরা জানি না, সেই শেখ মুজিবুর রহমানের ছবি বিভিন্ন অফিস-আদালতে রাখা হয়েছিল। যারা বলছে, কেন শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হলো-তাদের হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা কোনোভাবে মুজিববাদকে সাপোর্ট করতে পারেন না। এ মুজিববাদের যারা মুরিদ এবং আওয়ামী লীগকে যারা ধর্ম ও শেখ মুজিবকে যারা দেবতা মনে করে তাদের বলতে চাই, এ ফ্যাসিবাদের মূর্তপ্রতীক শেখ মুজিবুর রহমান ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বাংলাদেশে নির্যাতন ও নিষ্পেষণ চালিয়েছে।’

কোনোভাবে মুজিববাদকে এ বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা হতে দেব না উল্লেখ করে রাসেল আহমেদ বলেন, ‘আপনারা যদি কেউ তাকে আর বাংলাদেশে ধর্ম কিংবা দেবতা বলে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন তাদের আমরা দমন করব। আমরা কোনোভাবে মুজিববাদকে এ বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা হতে দেব না। এ মুজিববাদ কেউ যদি বাংলাদেশে কোনোভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করে আপনারা ঐক্যবদ্ধ থাকুন। আমরা ঐক্যবদ্ধ হয়ে সেটা রুখে দেব। আমরা অতিদ্রুত স্বৈরাচারের দোসরদের উপদেষ্টামণ্ডলী থেকে অপসারণ চাই।’

কোনোভাবে পতিত স্বৈরাচারী শক্তির দালালদের অন্তর্বর্তী সরকারে স্থান দিতে পারেন না উল্লেখ করে রাসেল আহমেদ বলেন, ‘আপনারা শাপলা চত্বরে হেফাজতের ওপর বর্বোরোচিত হত্যাকাণ্ডের কথা জানেন। সেই হেফাজতের নেতাকর্মীরা চট্টগ্রাম থেকে যখন শাহবাগী ফারুকীকে উপদেষ্টামণ্ডলী থেকে বরখাস্তের আওয়াজ তোলে তখন তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। অথচ জুলাই আন্দোলনে শহিদ দুই হাজার মানুষের হত্যাকারীদের এখনও পুলিশ প্রশাসন আটক করতে পারেনি। পতিত শক্তির বিরুদ্ধে যারা আওয়াজ তুলেছে তাদের পাঁচজনকে তারা আটক করেছে। এ গ্রেফতারের সংখ্যা কখন ৫০০ বা ১ হাজার হয় আমরা জানি না।’

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে বিপ্লবী প্রশাসন গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের সমন্বয়ক এজিএম বাপ্পী বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকার ছাত্র-জনতার সরকার। জুলাই বিপ্লবের মতাদর্শের বাইরে কাউকেই এ সরকারে আনা যাবে না। এ ফারুকী শাহবাগী। সে আওয়ামী লীগের দোসর। সেখ বশির ছাত্র হত্যার আসামি। আমরা জানতে চাই, কীভাবে এ সরকারের প্যানেল ঠিক হয়। কোথা থেকে আসে অন্তর্বর্তী সরকারের প্যানেল। আমরা এনজিও মার্কা সরকার চাই না। আমরা বিপ্লবী সরকার চাই।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম জেলার সমন্বয়ক জুবায়ের আহমেদ মানিক বলেন, ‘স্বাধীনতা মানে এ নয় যে, আপনারা যেরকম ইচ্ছা সেরকম করবেন। আমরা দল কিংবা কোনো ব্যক্তির পরিবর্তন চাইনি। আমরা সিস্টেমের পরিবর্তন চেয়েছি। প্রশাসনকে জনগণের কাছে জবাবদিহিতা দিতে হবে। সন্দেহের ভিত্তিতে কাউকে ধরে তুলে নেওয়া যাবে না।’

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর— ছোট প্রতিনিধি দল, স্বল্প সময় এবং বাংলায় ভাষণ

আগামীকাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। এই সংক্ষিপ্ত সফরে তার সঙ্গী হবেন ৩৫ জন। এর মাঝেই আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় বক্তব্য দেবেন তিনি।

১১ ঘণ্টা আগে

‘উগ্রবাদী সংগঠন’ গড়ার পরিকল্পনা থেকেই মসজিদে বৈঠক: স্বরাষ্ট্রমন্ত্রী

তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩ জনের মধ্যে ১২ জন ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি উগ্রবাদী সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের লক্ষ্য ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। রোববার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

১৩ ঘণ্টা আগে

অপ্রতিম হত্যার বিচার দ্রুত করতে আদালতকে সহযোগিতা করব: স্বরাষ্ট্রমন্ত্রী

মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। নিখোঁজের এক দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দক্ষিণ পাশে লালমাই পাহাড়ের গভীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুহিন, আনাস ও ফাহিম ন

১৪ ঘণ্টা আগে

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

সাধারণ শিক্ষার্থীরা ‘অপ্রতিম হত্যার বিচার চাই’, ‘ঘাতকদের ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে মহাসড়ক উত্তাল করে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালি

১৫ ঘণ্টা আগে
Advertisement