নীতিমালার প্রয়োগ ছাড়া নিরাপদ পানি নিশ্চিত অসম্ভব : মার্কিন দূতাবাস

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২১ মার্চ ২০২৪, ২২: ১৮

পানি দূষণ রোধে বিদ্যমান নীতিমালাগুলোর প্রয়োগ ছাড়া বাংলাদেশে সবার জন্য নিরাপদ পানি নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন মার্কিন দূতাবাসের একজন কর্মকর্তা।

তাঁর মতে, নীতি এবং প্রয়োগের মধ্যে ফাঁক থাকতে পারে, কিন্তু প্রশ্ন হল এই ব্যবধানটি কতটা বড়। কারণ, এটি পানির গুণমান নির্ধারণ করবে।

ঢাকায় আমেরিকান সেন্টারে বিশ্ব পানি দিবস উপলক্ষে এক ব্যাকগ্রাউন্ড ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি

শুক্রবার (২২ মার্চ) বিশ্ব পানি দিবস।

মার্কিন দূতাবাসের একজন কর্মকর্তা বলেন, জনগণের জন্য নিরাপদ পানি নিশ্চিত করার জন্য শুধুমাত্র নীতিগুলোর পাশাপাশি যথেষ্ট নয়, গণমাধ্যম ও জনসচেতনতার ভূমিকাও গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, কোনো কোম্পানি যদি ব্যবসা করতে গিয়ে পানি দূষণ করে থাকে তা মিডিয়া খবরের মাধ্যমে প্রকাশ করবে। সেটা জানার পরে সাধারণ মানুষ সংশ্লিষ্ট কোম্পানি পণ্য বর্জনের ডাক দিতে পারে। এর প্রভাব অনেক।

কীভাবে সঠিক নীতিমালা ও তা প্রয়োগের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে মৃত নদীতে জীবন ফিরিয়ে আনা হয়েছিল—তিনি সে দৃষ্টান্তও তুলে ধরেন।

তবে ঢাকায় প্রবল দূষিত বুড়িগঙ্গা নদীকে পুনরুজ্জীবিত করতে যুক্তরাষ্ট্র সরকারের কোনো সহায়তা দেওয়ার পরিকল্পনা আছে কি না—জানতে চাইলে মার্কিন দূতাবাস কর্মকর্তা বলেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো কোনো পরিকল্পনা নেই।

ওই কর্মকর্তা বলেন, ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) দীর্ঘদিন ধরে বাংলাদেশের জনগণের জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে কাজ করছে এবং যুক্তরাষ্ট্র ভবিষ্যতেও এ ক্ষেত্রে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বাংলাদেশে আর্দ্র ভূমি, বন ও নদী দূষণ পর্যবেক্ষণে মার্কিন সহায়তা চাইলে তিনি বলেন, ওয়াশিংটন সক্রিয়ভাবে এগুলো বিবেচনা করছে।

মার্কিন সরকার পাঁচ বছর মেয়াদী ‘ইউএস গ্লোবাল ওয়াটার স্ট্র্যাটেজি-২০২২-২০২৭’ শীর্ষক একটি প্রকল্প হাতে নিয়েছে। যার মাধ্যমে ২২ মিলিয়ন মানুষ নিরাপদ পানি পাবে এবং একই সংখ্যক মানুষ বিশ্বজুড়ে নিরাপদ স্যানিটেশনের আওতায় আসবে।

এই প্রকল্পের আওতায় বাংলাদেশও ব্যাপকভাবে উপকৃত হবে বলে মনে করেন ওই কর্মকর্তা।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের সি লেভেল রাইজ ভিউয়ার থেকে বাংলাদেশের পানি কৌশলও উপকৃত হবে।

মার্কিন সরকার দেশের বিভিন্ন অংশে, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের প্রভাব ক্ষতিগ্রস্ত এবং দুর্গম প্রান্তিক নিরাপদ পানির সরবরাহ নিশ্চিত করতে নতুন প্রযুক্তির সাহায্যে সরকারি, বেসরকারি খাত এবং নাগরিক সমাজকে সহায়তা করছে।

এক প্রশ্নের জবাবে মার্কিন দূতাবাস কর্মকর্তা বলেন, ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে মার্কিন সরকার বৃষ্টির পানি সংগ্রহের ওপর গুরুত্ব দিচ্ছে। পার্বত্য অঞ্চলে এ ধরনের প্রকল্প সফল হয়েছে। এ ধরনের আরো কয়কটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে।

এদেশের জনগণের জন্য নিরাপদ পানি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র বাংলাদেশে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। ঢাকার প্রায় ৩০০ স্থানে এটিএম বুথের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহকারী ড্রিংকওয়েল ওয়েল-এর উদাহরণ তুলে ধরেন তিনি। খুলনাসহ দেশের অন্যান্য শহরেও এই বুথ স্থাপনের কাজ চলছে বলে উল্লেখ করা হয় ব্রিফিংয়ে।

ইউএসএআইডির সাথে এই অংশীদারিত্বে ড্রিংকওয়েল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট উন্নত প্রযুক্তি ব্যবহার করে আর্সেনিক, আয়রন এবং অন্যান্য ভারী ধাতু এবং পানি থেকে জীবাণুমুক্ত করে এটিকে পানযোগ্য করে থাকে।

ড্রিংওয়েলের প্ল্যান্টটি প্রতিদিন ৫-৮ হাজার লিটার সুপেয় নিরাপদ পানি সরবরাহ করতে পারে। পরিবারগুলি একটি ইলেকট্রনিক কার্ড ব্যবহার করে প্ল্যান্ট থেকে পানি কিনে থাকে। এই সেবা পেতে তাদেরকে নিবন্ধন করতে হয় এবং টাকা দিয়ে কার্ড রিচার্জ করতে হয়।

এই "ওয়াটার এটিএম" সাথারণ মানুষকে সাশ্রয়ী মূল্যে নিরাপদ পানির পাওয়ার সুযোগ দিয়ে থাকে। তাদের সামগ্রিক গৃহস্থের সুস্থতায় অবদান রাখে, পানি সংগ্রহের জন্য মহিলাদের উপর চাপ কমায় এবং নগদ টাকার ব্যবহার ছাড়াই তারা এই সুযোগ গ্রহণ করতে পারে।

মার্কিন সরকার দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে প্রতিকূলভাবে ক্ষতিগ্রস্থ এবং নাগালের কঠিন এলাকায় নিরাপদ পানির সরবরাহ নিশ্চিত করতে নতুন প্রযুক্তির সাহায্যে সরকারী, বেসরকারী খাত এবং নাগরিক সমাজকে সহায়তা প্রদান করছে।

খাদ্যজনিত অসুস্থতা এবং পুষ্টির উপর এর প্রভাব কমাতে সুপেয় পানি এবং টয়লেটের উন্নতিতে কাজ করছে।

প্রায় ২৫ মিলিয়ন একর জলাভূমি এবং বনাঞ্চলের সহ-ব্যবস্থাপনা করতে স্থানীয় সম্প্রদায় এবং সরকারকে একত্রিত করে বাংলাদেশকে তার প্রাকৃতিক সম্পদ এবং জীববৈচিত্র্যকে আরও ভালভাবে রক্ষা করতে সহায়তা করেছে ইউএসএআইডি।

এছাড়াও এই অঞ্চলের জনগোষ্ঠীর জন্য সৌর-চালিত পানির পাম্প স্থাপনে সহায়তা করছে ইউএসএআইিড, যা সুপেয় নিরাপদ পানির পাশাপাশি খাদ্য ও আয়ের জন্য কৃষিজমি চাষ করতে সহায়তা করে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বৃহস্পতিবার ফের লংমার্চ ঘোষণা শিক্ষার্থীদের

পদত্যাগের আলটিমেটাম দিয়ে রাহাত বলে, ‘আজ রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তা না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে লংমার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করব।’

৫ ঘণ্টা আগে

দেড় ঘণ্টা অবস্থানের পর শিক্ষা ভবনের সামনে থেকে সরলেন শিক্ষার্থীরা

সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ নিয়ে আসা আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েছিলেন। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে তারা থেকে সরে গেছেন। পরে সচিবালয় থেকে শিক্ষা ভবন পর্যন্ত উভয়মুখী সড়ক খুলে দেওয়া হয়েছে।

৭ ঘণ্টা আগে

১৫ বছরে রেলে ১৩৩৪ দুর্ঘটনা, বেশির ভাগই পূর্বাঞ্চলে: রেলপথমন্ত্রী

মন্ত্রী জানান, মোট ১ হাজার ৩৩৪টি দুর্ঘটনার মধ্যে পূর্বাঞ্চলে ঘটেছে ১ হাজার ৫১টি, আর পশ্চিমাঞ্চলে ২৮৩টি। তাঁর ভাষ্য, রেললাইনের ত্রুটির পাশাপাশি চাকার শার্প ফ্লেঞ্জ, গেজের অসামঞ্জস্য এবং প্রাকৃতিক কারণে লাইন বেঁকে যাওয়া বা দেবে যাওয়ার মতো কারণেও ট্রেন লাইনচ্যুত হতে পারে।

৭ ঘণ্টা আগে

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতেই নির্ধারিত হওয়া উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ ট্রাইব্যুনালের উদাহরণ টেনে তিনি বলেন, নাৎসি বাহিনী ও গেস্টাপোর মতো রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণহত্যার অভিযোগ থেকে আওয়ামী লীগও দায়মুক্তি পেতে পারে না।

৮ ঘণ্টা আগে