আগামী নির্বাচনে আস্থা ফেরেনোই বড় চ্যালেঞ্জ : মাইকেল মিলার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ১৪: ৫৯

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, বিগত দেড় দশক ধরে ভোটাধিকার বঞ্চিতদের আস্থা ফিরিয়ে আনাই আগামী নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ।

মঙ্গলবার (২ ডিসেম্বর) ইসির সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মাইকেল মিলার বলেন, নির্বাচন নিয়ে ইসির চলমান প্রস্তুতি সন্তোষজনক। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে আশাবাদী ইইউ। ইইউ নির্বাচন সংক্রান্ত সব ধরনের বিষয়ে সহযোগিতা করতে চায়।

নতুন ভোটারদের প্রসঙ্গে তিনি বলেন, নতুন ভোটারদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে ভোটকেন্দ্রে নেওয়া অন্যতম চ্যালেঞ্জ। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে আশাবাদী ইইউ। বৈঠকে সিইসির পক্ষ থেকে নির্বাচন সংক্রান্ত সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় ইসির প্রস্তুতির কথা জানানো হয়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে তিনি আরও বলেন, বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় তারা। সিদ্ধান্ত হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে ইউরোপীয় ইউনিয়নের একটি বড় দল বাংলাদেশে আসবে। প্রায় ১৫০ সদস্যের এই পর্যবেক্ষক দল নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে ধাপে ধাপে বাংলাদেশে আসবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলকে আমিরাতের প্রেসিডেন্টের অভিনন্দন

অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। সেইসঙ্গে তিনি তার সুস্বাস্থ্য ও শান্তি কামনা করে বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।

৭ ঘণ্টা আগে

প্রতারণার শিকার— কম্বোডিয়া থেকে ফিরলেন ৩৮ বাংলাদেশি

ফেরত আসা কর্মীরা তাদের নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় আইনি সহায়তার পাশাপাশি তাদের অভিযোগ যথাযথভাবে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

৭ ঘণ্টা আগে

ভালভে ত্রুটি, রূপপুর থেকে বিদ্যুৎ সরবরাহের সময় আরও পেছাল

সংবাদ সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘বিষয়টি না লুকিয়ে বলতে চাই— এই ভালভ কেন কাজ করছে না, তা খতিয়ে দেখতে রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল আসছে। যেখানে সমস্যা আছে, সেখানেই সমাধান হবে। প্রয়োজন হলে ২ নম্বর ইউনিটের ভালভ ১ নম্বর ইউনিটে প্রতিস্থাপন (রিপ্লেস) করব। অথবা তাদের সম্ভাব্য কম সময়ে সেটি ঠিক

৯ ঘণ্টা আগে

৪১ ব্যাংকের সিএসআরের টাকা ‘আত্মসাৎ’, শেখ হাসিনার নামে মামলা

দেশের ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে’র নামে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা ‘সংগ্রহ ও আত্মসাতে’র অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

১০ ঘণ্টা আগে
Advertisement