প্রতিবেদক, রাজনীতি ডটকম

পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল থেকে ছাত্র-জনতা বঙ্গবন্ধু জাদুঘরের পূর্ব ও পশ্চিম পাশের সড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ মিছিল করে।
দুপুরের পর বঙ্গবন্ধু জাদুঘরের সামনে গিয়ে দেখা যায়, পশ্চিম পাশের সড়কে জাদুঘরে প্রবেশের রাস্তার মুখে শত শত মানুষ ও উঠতি যুবক। তাদের প্রত্যেকের হাতেই লাঠি ও জাতীয় পতাকা। তারা থেকে থেকে স্লোগান দিচ্ছে। দুপুরের দিকে সেখানে হাজির হন ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের সাংবাদিক ও ক্যামেরাম্যান। তারা এ সময় সেখান থেকে এক যুবকের বক্তব্য নিয়ে ভিডিও ধারণ করতে শুরু করেন। এ সময় আন্দোলনকারী ছাত্র-জনতা বিক্ষোভ শুরু করে। তারা স্লোগান দিতে থাকে-ফাঁসি ফাঁসি ফাঁসি চাই-খুনি হাসিনার ফাঁসি চাই। পরে তারা আরও নানা ধরনের স্লোগান দিতে থাকেন। এ সময় সেখানে আওয়ামী ভক্ত কয়েকজন শ্রদ্ধা জানাতে আসলেও তারা বিক্ষোভকারীদের তোপের মুখে ফেরত যেতে বাধ্য হন।
অন্যদিকে দুপুরের দিকে পূর্ব পাশের মেট্রো শপিং মলের সামনে থেকে আরেকটি মিছিল বের হয়। সেই মিছিলে অন্তত শতাধিক ছাত্র-জনতা ছিল। মিছিলটি থেকে বারবার স্লোগান দেওয়া হচ্ছিল হই হই রই রই-খুনি হাসিনা গেলো কই।
শুধু এই সড়কই নয়, প্রধান সড়ক হয়ে ধানমন্ডি ৩২ বঙ্গবন্ধু জাদুঘরে প্রবেশের সড়কটি কাটাতারে ঘেরা থাকায় সেখানে ছাত্র-জনতা বিক্ষোভ করতে থাকেন। তাদের সবার মুখে একটাই স্লোগান ছিল-খুনি হাসিনার ফাঁসি চাই।

ঘরের ভেতর হত্যাকাণ্ডের বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল করে পুলিশকে জানান। খবর পেয়ে দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রুবেলের গলাকাটা মরদেহ উদ্ধার করে।
৪ ঘণ্টা আগে
পূর্বাভাসে বলা হয়েছে, ৫ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত অথবা সন্নিহিত সময়ে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ এবং তৎসংলগ্ন ভারতের মেঘালয়, আসাম, বরাক অববাহিকা, ত্রিপুরা ও মিয়ানমারের পার্বত্য ও উপকূলীয় এলাকায় স্বাভাবিকের তুলনায় ১০০ থেকে ১৫০ মিলিমিটার বা তারও বেশি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মোট বৃষ্টিপ
৫ ঘণ্টা আগে
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর প্রদান করা হয়েছে। বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে ১৪ ডিআইজি, ১৭ অতিরিক্ত ডিআইজি এবং ২ পুলিশ সুপার রয়েছেন।
৫ ঘণ্টা আগে
১৯৮১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আজ বিকেলে রাজধানীতে ৮৫ বছর বয়সে ইন্তেকাল করেন।
৬ ঘণ্টা আগে