ফেসবুক-হোয়াটসঅ্যাপের পর চ্যাটজিপিটিতেও বিভ্রাট

ডেস্ক, রাজনীতি ডটকম

মেটার চারটি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রাটের পর বিশ্বজুড়ে জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটিতে বিঘ্ন ঘটে। প্রযুক্তিগত সমস্যার কারণে ওয়েবসাইটটি কয়েক ঘণ্টার জন্য পুরোপুরি অফলাইনে চলে যায়।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর সোয়া ৬টার দিকে চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান ওপেন-এআই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এ নিয়ে একটি পোস্ট করেন।

পোস্টে ওপেন-এআই জানায়, তারা সমস্যাটি চিহ্নিত করেছেন। সমাধানের কাজ চলছে। সাময়িক এ সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেন তারা। তবে বন্ধ হওয়ার প্রায় তিন ঘণ্টা পর সকাল ৯টার দিকে পুনরায় সচল হয় চ্যাটজিপিটির ওয়েবসাইট।

মেটার মালিকানাধীন চারটি জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সময় বুধবার রাতে বড় বিভ্রাট দেখা দেয়। প্রায় ৬ ঘণ্টা পর ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ স্বাভাবিক হয়েছে। তবে ফেসবুক ও ম্যাসেঞ্জার ব্যবহারে এখনো বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সমস্যায় পড়ছেন বলে অভিযোগ করছেন ব্যবহারকারীরা।

মেটার এমন বিভ্রাটের মধ্যে ওপেন-এআই’র চ্যাটজিপিটি, সোরা এবং ডেভেলপার-ফেসিং এপিআইতে বড় ধরনের বিভ্রাট দেখা দেয়। যদিও এরই মধ্যে সেবাটি বিভ্রাট কাটিয়ে স্বাভাবিকভাবে ব্যবহার করা যাচ্ছে। মেটা ও চ্যাটজিপিটির বিভ্রাটের মধ্যে কোনো সম্পর্ক আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

প্রযুক্তিবিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম দ্য ভার্জ বলছে, মেটা ও চ্যাটজিপিটিতে যেদিন বিভ্রাট ঘটেছে, সেদিন ওপেনএআই অ্যাপল আইওএস ১৮.২-তে চ্যাটজিপিটি ইন্টিগ্রেশন চালু করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, এ আপডেটের ফলে সার্ভারে অতিরিক্ত ট্র্যাফিক বেড়ে যাওয়ায় বিভ্রাট হতে পারে। অনেক ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, অ্যাপল ইনটেলিজেন্সে চ্যাটজিপিটি ব্যবহার করতে সমস্যায় পড়ছেন তারা।

এদিকে, সপ্তাহের শুরুতে ওপেন-এআই সোরা চালু করে। তবে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান স্বীকার করেছেন যে, ব্যবহারকারীদের বিপুল আগ্রহ পূর্বানুমান করতে না পারায় চাপ সামলাতে হিমশিম খেতে হয়েছে তাদের।

অনেক ব্যবহারকারী সাইনআপ করার পরও ভিডিও তৈরি করতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাছাড়া উদ্বোধনের দিন অনেকে একটি বার্তা পান, যেখানে বলা হয় যে ওপেন-এআই’র সার্ভার ক্যাপাসিটি ফুল (পূর্ণ)। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডাকসু সংগ্রহশালার সামনে জিন্নাহ-আযমের ছবি পদদলন করে প্রতিবাদ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।

৩ ঘণ্টা আগে

আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, বলছে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।

৪ ঘণ্টা আগে

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩৬

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ

৪ ঘণ্টা আগে

এয়ারবাস কেনায় স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস বিমানমন্ত্রীর

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে

৪ ঘণ্টা আগে
Advertisement