ফ্যাসিবাদীরা দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে: আলী রীয়াজ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

১৬ বছরে ফ্যাসিবাদের শাসন দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। এখন গণতান্ত্রিক সংগ্রামকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে জাতীয় সনদ শুধু সরকারের আকাঙ্ক্ষার বিষয় নয়, সবাই একত্রে বসে পথ খোঁজার চেষ্টা করছি। শহীদদের আত্মত্যাগ এই সুযোগ করে দিয়েছে। সুযোগ যেন হাতছাড়া না করি, রাষ্ট্র বিনির্মাণের কাজটি যেন শুরু করতে পারি বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে বৈঠকের শুরুতে শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি বলেন, গণতান্ত্রিক সমাজে ভিন্নমত থাকলেও লক্ষ্য এক। সবার ঐক্যের ওপর নির্ভর করবে এই প্রক্রিয়া কতটুকু সফল হবে।

এ সময় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ১৬ বছর ধরে মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, সংস্কার ও নির্বাচনের মধ্যদিয়ে মানুষের সেই প্রত্যাশা পূরণ করতে হবে।

তিনি বলেন, এমন রাষ্ট্র, সমাজ ও সংবিধান দেখতে চাই, যেখানে মতাদর্শের কারণে রাষ্ট্র তার নাগরিকের অধিকার থেকে বঞ্চিত করবে না। মুক্তিযুদ্ধের ঘোষণা কাগজে নয়, সত্যিকারে কার্যকর করতে পারবে। এমন একটা ব্যবস্থা দেখতে চাই, যাতে কেউ চাইলে স্বৈরাচার হতে না পারে।

তিনি আরও বলেন, বিএনপিসহ সমামনা দল আগেই সংস্কার প্রস্তাবনা দেওয়ায় ঐকমত্য কমিশনের কাজ সহজ হয়েছে। জুনের শুরুতেই ন্যূনতম প্রশ্নে ঐকমত্য তৈরি হবে বলে প্রত্যাশা করি। জনগণ এবং রাজনৈতিক দলের গণতান্ত্রিক অভিযাত্রায় আকাঙ্ক্ষা পূরণে ঐকমত্য কমিশন সফল হবে বলে আশা করি। তবে বেশি টানাটানি না করে ন্যূনতম ঐক্য সাধনে ভূমিকা রাখতে হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাকা-চট্টগ্রাম বৈদ্যুতিক ট্রেনের সম্ভাব্যতা সমীক্ষা-নকশা সম্পন্ন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত হওয়ার পর প্রকল্পের বিস্তারিত কর্মপরিকল্পনা ও সময়সূচি নির্ধারণ করা হবে। অর্থায়ন প্রাপ্তি সাপেক্ষে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম-ঢাকা করিডোরে ইলেকট্রিক ট্রেন পরিচালনা করা সম্ভব হব

৮ ঘণ্টা আগে

নতুন এলএনজি টার্মিনাল স্থাপনসহ ১৫০ কূপ খননের পরিকল্পনা সরকারের

শিল্প খাতে গ্যাস-সংকট মোকাবিলায় নতুন এলএনজি টার্মিনাল স্থাপন এবং ১৫০টি কূপ খননের পরিকল্পনা নিয়েছে সরকার। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আকস্মিক বা সাময়িক গ্যাস-সংকটের কারণে শিল্প খাত যাতে বড় ধরনের ক্ষতির মুখে না পড়ে, সে জন্য দেশীয় গ্যাসের উৎপাদন বাড়ানোর পাশাপাশি নতুন এলএনজি টার্মিন

৮ ঘণ্টা আগে

সেচ কাজে ৫ বছরের মধ্যে ডিজেলের বদলে সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

সংসদ সদস্য তাজউদ্দীন খানের প্রশ্ন ছিল, সেচ কাজে ডিজেলচালিত ইঞ্জিনের পরিবর্তে কৃষকদের বিনামূল্যে সৌরবিদ্যুৎ দেওয়ার পরিকল্পনা আছে কি না। জবাবে তারেক রহমান বলেন, ‘জ্বি, বর্তমান সরকারের এ পরিকল্পনা রয়েছে, যেখানে যেখানে ডিজেল দ্বারা পানির পাম্প চালিত হয়, সেখানে সবগুলোকে পর্যায়ক্রমে ইনশাল্লাহ আগামী পাঁচ

৯ ঘণ্টা আগে

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত, আহত ১ কর্মকর্তা

বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আহত কর্মকর্তাকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

১২ ঘণ্টা আগে
Advertisement