প্রতিবেদক, রাজনীতি ডটকম

আপিল বিভাগের রায়ের কপি হাতে পাওয়ার পর জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক ইস্যুতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে।
রোববার (১ জুন) বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
ইসি সচিব বলেন, জামায়াতের নিবন্ধন ও প্রতীকের ব্যাপারে আমরা কোনো পর্যবেক্ষণ এখনো পাইনি। আপিল বিভাগের রায়ের কথা শুনেছি। রায়ের কপি পাওয়ার পর আইনিভাবে যেটা প্রযোজ্য সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
জামায়াতের দলীয় প্রতীকের বিষয়ে ইসি সচিব বলেন, জামায়াতের প্রতীকের ব্যাপারেও বলছি, আইনিভাবে যেটা প্রাপ্য সেভাবেই পাবে। প্রতীকের ব্যাপারে বা তাদের নিবন্ধনের ব্যাপারে সর্বোচ্চ আদালতের কী পর্যবেক্ষণ আছে, তার ডক্যুমেন্টস আমাদের কাছে না থাকলে প্রাতিষ্ঠানিকভাবে আমাদের কিছু বলার থাকে না।
এদিকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে ইশরাক হোসেনকে বিজয়ী করা নিয়ে উচ্চ আদালতের রিট খারিজ হয়েছে। সে বিষয়েও এখন নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে বলেছেন উচ্চ আদালত।
এ প্রসঙ্গে জানতে চাইলে ইসি সচিব আখতার আহমেদ বলেন, এ বিষয়েও আমরা আদালতের কোনো পর্যবেক্ষণ এখনো পাইনি। রায়, পর্যবেক্ষণ বা নির্দেশনা যেটা আসবে আমরা সেভাবেই ব্যবস্থা নেব।
এর আগে রোববার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরিয়ে দিতে নির্দেশ দেন। নির্বাচন কমিশনকে অবিলম্বে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলেন আপিল বিভাগ।
এক রিট আবেদন নিষ্পত্তি করে ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিলেন হাইকোর্ট। রায়ের বিরুদ্ধে আপিল শুনানিতে জামায়াতের মূল আইনজীবী উপস্থিত না থাকায় সে আপিল ‘ডিসমিস ফর ডিফল্ট’ হিসেবে খারিজ করে দেন তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগ।
এদিকে ২০১৮ সালের ৭ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)।

ভাইভায় নম্বর বাড়লে নিয়োগে দলীয়করণ, রাজনৈতিক স্বজনপ্রীতি ও দুর্নীতির সুযোগ তৈরি হবে—এমন অভিযোগ এনে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তারা।
৫ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের কার্যক্রম শুরু হলেও মূল আয়োজন শুরু হবে ২২ সেপ্টেম্বর। সেদিন জাতিসংঘের সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। প্রধানমন্ত্রী তারেক রহমানেরও এ অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে।
১৫ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, একদিনে ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যা এ বছরে এটিই সর্বোচ্চ। অর্থাৎ এ বছরে একদিনে ডেঙ্গুতে এত বেশি মানুষের মৃত্যু হয়নি, একদিনে এত বেশি রোগী হাসপাতালেও ভর্তি হননি।
১৬ ঘণ্টা আগে
বেনজীরকে ‘জঘন্য হত্যাকারী’ আখ্যা দিয়ে সংসদে প্রতিমন্ত্রী বলেন, আমাদের কাছে যে তথ্য আছে তাতে বেনজীর ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ায় যাননি। দুবাইয়ে আছেন। তাকে দুবাই থেকে দেশে ফিরিয়ে আনা হবে।
১৬ ঘণ্টা আগে