দেশের অর্থনীতি আগের চেয়ে ভালো অবস্থানে রয়েছে: অর্থ উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের অর্থনীতি আগের চেয়ে ভালো অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। রোববার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

ড. সালেহউদ্দিন বলেন, দেশের অর্থনীতি আগের তুলনায় উন্নত অবস্থানে রয়েছে। রিজার্ভ, রেমিট্যান্স এবং রপ্তানি বৃদ্ধি পেয়েছে। এই অগ্রগতির স্বীকৃতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) দিয়েছে।

তিনি আরও জানান, মূল্যস্ফীতি উল্লেখযোগ্য হারে কমে এসেছে। একসময় ১৪ শতাংশে থাকা মূল্যস্ফীতি বর্তমানে ৮ শতাংশে নেমেছে। এই প্রেক্ষাপটে যারা বলছেন অর্থনীতিতে কোনো অগ্রগতি হয়নি, তাদের বক্তব্য সঠিক নয় বলেও মন্তব্য করেন ড. সালেহউদ্দিন।

উপদেষ্টা জোর দিয়ে বলেন, নিজেদের সমস্যা নিজেদের সমাধান করতে হবে। আর্থিক অগ্রগতির পাশাপাশি সামাজিক উন্নয়ন নিশ্চিত করাও অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রিন্ট, টিভি ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের বিভিন্ন ক্যাটাগরিতে সেরা প্রতিবেদনের জন্য অ্যাওয়ার্ড তুলে দেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলকে আমিরাতের প্রেসিডেন্টের অভিনন্দন

অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। সেইসঙ্গে তিনি তার সুস্বাস্থ্য ও শান্তি কামনা করে বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।

১০ ঘণ্টা আগে

প্রতারণার শিকার— কম্বোডিয়া থেকে ফিরলেন ৩৮ বাংলাদেশি

ফেরত আসা কর্মীরা তাদের নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় আইনি সহায়তার পাশাপাশি তাদের অভিযোগ যথাযথভাবে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

১০ ঘণ্টা আগে

ভালভে ত্রুটি, রূপপুর থেকে বিদ্যুৎ সরবরাহের সময় আরও পেছাল

সংবাদ সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘বিষয়টি না লুকিয়ে বলতে চাই— এই ভালভ কেন কাজ করছে না, তা খতিয়ে দেখতে রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল আসছে। যেখানে সমস্যা আছে, সেখানেই সমাধান হবে। প্রয়োজন হলে ২ নম্বর ইউনিটের ভালভ ১ নম্বর ইউনিটে প্রতিস্থাপন (রিপ্লেস) করব। অথবা তাদের সম্ভাব্য কম সময়ে সেটি ঠিক

১২ ঘণ্টা আগে

৪১ ব্যাংকের সিএসআরের টাকা ‘আত্মসাৎ’, শেখ হাসিনার নামে মামলা

দেশের ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে’র নামে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা ‘সংগ্রহ ও আত্মসাতে’র অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

১৩ ঘণ্টা আগে
Advertisement