৭ বিষয়ে এনআইডি সংশোধন স্থগিত রাখছে ইসি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ইসি লোগো

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার তালিকা চূড়ান্তকরণের কাজ চলমান থাকায় নিজ নামসহ সাতটি বিষয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন আপাতত বিবেচনা করবে না নির্বাচন কমিশন (ইসি)। স্থগিত থাকা সাতটি বিষয় হলো নাম, পিতার নাম, মাতার নাম, পেশা, জন্মতারিখ, ভোটারের ঠিকানা ও ছবি।

আজ সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে ব্রিফিংকালে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘এনআইডি সংশোধনের বিষয়টি স্থগিত রাখা হয়েছে। ভোটার তালিকা চূড়ান্ত করার কারণে এই সাতটি বিষয়ে এখন কোনো পরিবর্তন করা যাবে না। কারণ এগুলো পরিবর্তন হলে ভোটার তালিকায় প্রভাব পড়বে।’

তিনি বলেন, ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার পর কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বিষয়গুলো পুনরায় উন্মুক্ত করা হবে এবং তখন সংশোধনের আবেদন বিবেচনা করা হবে।

সচিব জানান, স্বামী বা স্ত্রীর নাম, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, ধর্ম, প্রতিবন্ধিতার ধরণ, ভোটার ঠিকানা ছাড়া অন্যান্য ঠিকানা, টেলিফোন ও মোবাইল নম্বরসহ অন্যান্য তথ্য সংশোধনের সুযোগ রাখা হয়েছে। তবে স্থগিত থাকা সাতটি বিষয়ে এ মুহূর্তে কোনো সংশোধন করা যাবে না।

তিনি আরো বলেন, নতুন এনআইডি নিবন্ধন কার্যক্রম স্বাভাবিকভাবে চালু রয়েছে এবং এতে কোনো প্রতিবন্ধকতা নেই। নতুন ভোটার নিবন্ধনও চলমান থাকবে।

এর আগে, গত ২৪ নভেম্বর ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এস এম হুমায়ুন কবীর বাসসকে জানিয়েছিলেন, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা প্রস্তুত ও প্রিন্ট কার্যক্রম শুরু হওয়ায় ভোটার এলাকা স্থানান্তর বা মাইগ্রেশন কার্যক্রমও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, এ সময়ের মধ্যে সংশোধনের যেসব আবেদন আসবে, সেগুলো প্রসেস করা হবে, তবে ফল বা অনুমোদন এখন দেওয়া হবে না। ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার পর ফল প্রকাশ করা হবে। ২৪ নভেম্বর বিকেল ৪টার আগে যেগুলোর ফল প্রস্তুত হয়েছে, সেগুলোই আবেদনকারীরা পেয়ে যাবেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলকে আমিরাতের প্রেসিডেন্টের অভিনন্দন

অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। সেইসঙ্গে তিনি তার সুস্বাস্থ্য ও শান্তি কামনা করে বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।

৭ ঘণ্টা আগে

প্রতারণার শিকার— কম্বোডিয়া থেকে ফিরলেন ৩৮ বাংলাদেশি

ফেরত আসা কর্মীরা তাদের নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় আইনি সহায়তার পাশাপাশি তাদের অভিযোগ যথাযথভাবে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

৭ ঘণ্টা আগে

ভালভে ত্রুটি, রূপপুর থেকে বিদ্যুৎ সরবরাহের সময় আরও পেছাল

সংবাদ সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘বিষয়টি না লুকিয়ে বলতে চাই— এই ভালভ কেন কাজ করছে না, তা খতিয়ে দেখতে রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল আসছে। যেখানে সমস্যা আছে, সেখানেই সমাধান হবে। প্রয়োজন হলে ২ নম্বর ইউনিটের ভালভ ১ নম্বর ইউনিটে প্রতিস্থাপন (রিপ্লেস) করব। অথবা তাদের সম্ভাব্য কম সময়ে সেটি ঠিক

৮ ঘণ্টা আগে

৪১ ব্যাংকের সিএসআরের টাকা ‘আত্মসাৎ’, শেখ হাসিনার নামে মামলা

দেশের ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে’র নামে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা ‘সংগ্রহ ও আত্মসাতে’র অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

১০ ঘণ্টা আগে
Advertisement