‘আইপিএল সম্প্রচার বন্ধের প্রস্তাবের আইনগত ভিত্তি পর্যালোচনা করা হচ্ছে’

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সম্প্রচার বাংলাদেশে বন্ধ রাখার প্রস্তাবের আইনগত ভিত্তি পর্যালোচনা করা হচ্ছে। এ কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (৪ জানুয়ারি) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্র থেকে সাংবাদিকদের বলেন, যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ হওয়ার পর এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে তিনি জানান, আইপিএল থেকে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজকে বাদ দেওয়ার পর এই প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি বলেন, খেলাটি যদি ক্রীড়াক্ষেত্রে সীমাবদ্ধ থাকত, ভালো হতো। কিন্তু আনফরচুনেটলি খেলায় রাজনীতি আনা হয়েছে।

রিজওয়ানা হাসান আরও বলেন, দুই দেশের মধ্যে রাজনৈতিক টেনশন থাকলেও সাধারণভাবে সাংস্কৃতিক ও ক্রীড়া এক্সচেঞ্জ তা কমাতে পারে। তবে এ ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো কাজ হয়েছে। বাংলাদেশের একজন খেলোয়াড়কে রাজনৈতিক যুক্তিতে বাদ দেওয়ার সিদ্ধান্তে দেশের জনগণও আঘাত পেয়েছে এবং এর প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে আমাদেরও অবস্থান নিতে হবে।

তিনি জানান, আইপিএলের সম্প্রচার বন্ধের প্রস্তাবের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে এবং প্রক্রিয়া নিশ্চিত হওয়ার পর পদক্ষেপ নেওয়া হবে। রিজওয়ানা হাসান বলেন, যে যুক্তিতে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে, তা আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না। তাই আমাদের দেশের পক্ষ থেকে একটি প্রতিক্রিয়া দেখানো প্রয়োজন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জাতিসংঘের অধিবেশন শুরু, আজ শপথ নেবেন ড. খলিলুর রহমান

বাংলাদেশ সময় রাত ৯টায় তার এই শপথ গ্রহণের মাধ্যমে ১৯৮৬ সালের পর দ্বিতীয়বারের মতো কোনো বাংলাদেশি আন্তর্জাতিক এই ফোরামের সর্বোচ্চ পদে আসীন হচ্ছেন। এর আগে গত জুন মাসে গোপন ব্যালটে আয়োজিত নির্বাচনে জয়ী হয়ে তিনি সভাপতি নির্বাচিত হন।

৩ ঘণ্টা আগে

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনিসুর রহমান ও সালাউদ্দিন মোটরসাইকেল যোগে ঢাকা থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন। পথে ভাঙ্গা উপজেলার বাবনাতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশাল থেকে ঢাকাগামী দশমিনা পরিবহনের নিচে তাদের মোটরসাইকেলটি ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।

৪ ঘণ্টা আগে

কুমিল্লায় মেডিকেল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

আশঙ্কাজনক অবস্থায় তাদের মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস থেকে শিক্ষার্থীদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা নেয়।

৫ ঘণ্টা আগে

ভেনিসে বাঁধনকে হেনস্তাকারীরা ‘খুনিদের দালাল’: সারজিস আলম

পোস্টে সারজিস আলম লেখেন, ‘আজমেরী হক বাঁধন, আমরা আপনাকে নিয়ে গর্বিত। আপনি এই দেশের জন্য লড়াই করেছেন, দেশের মানুষকে স্বৈরাচার থেকে মুক্ত করার জন্য লড়াই করেছেন।’

৫ ঘণ্টা আগে
Advertisement