প্রতিবেদক, রাজনীতি ডটকম

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাঠ পর্যায়ে নিরাপত্তা জোরদার করতে ৪০,০০০ বডি ক্যামেরা দেওয়ার কথা থাকলেও এ সংখ্যা কমিয়ে আনতে চাচ্ছে সরকার। শুধু স্পর্শকাতর এলাকায় বডি ক্যামেরা দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে বৈঠক দুটি অনুষ্ঠিত হয়।
সভায় বডি ক্যামেরা কেনার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এবং এর অগ্রগতি কী- সাংবাদিকদের এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, "বডি ক্যামেরা নিয়ে অনেক পর্যালোচনা করা হয়েছে। আমরা এ বিষয়ে আরও পর্যালোচনা করতে বলেছি। তাছাড়া, এতো ক্যামেরার দাম কতো হবে, প্রকিউরমেন্ট কীভাবে হবে এবং তা যেন স্বচ্ছ প্রক্রিয়ায় হয়, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, "বডি ক্যামেরা আসবে, হয়তো এখন একটু রেশনাল হিসেবে আসবে। বডি ক্যামেরা শুধু সেনসিটিভ (স্পর্শকাতর) জায়গায় আমরা সাজেস্ট করেছি। ইনফ্যাক্ট, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও সেটাই সাজেস্ট করছে। আমরা সব জায়গায় বডি ক্যাম দিয়ে তো কাজ করতে পারব না। এগুলো মনিটর করারও ব্যাপার আছে। ছবি আসবে, অ্যাকশন নিতে হবে। অতএব, সেনসিটিভ জায়গাগুলোর বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ করে বডি ক্যাম কিনবে।"
এর আগে ৪০ হাজার বডি ক্যামেরা কেনার কথা জানানো হয়েছিল, এখন সেই সংখ্যা কমে আসবে কিনা, এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, "সেটাই রেশনালাইজ করা হচ্ছে। সংখ্যাটা কমবে। তবে কত কমবে আমি এখন বলব না।"
কবে নাগাদ ক্যামেরা কেনা হতে পারে জানতে চাইলে উপদেষ্টা বলেন, "অতি শিগগিরই।"

অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। সেইসঙ্গে তিনি তার সুস্বাস্থ্য ও শান্তি কামনা করে বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।
১০ ঘণ্টা আগে
ফেরত আসা কর্মীরা তাদের নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় আইনি সহায়তার পাশাপাশি তাদের অভিযোগ যথাযথভাবে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
১০ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘বিষয়টি না লুকিয়ে বলতে চাই— এই ভালভ কেন কাজ করছে না, তা খতিয়ে দেখতে রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল আসছে। যেখানে সমস্যা আছে, সেখানেই সমাধান হবে। প্রয়োজন হলে ২ নম্বর ইউনিটের ভালভ ১ নম্বর ইউনিটে প্রতিস্থাপন (রিপ্লেস) করব। অথবা তাদের সম্ভাব্য কম সময়ে সেটি ঠিক
১১ ঘণ্টা আগে
দেশের ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে’র নামে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা ‘সংগ্রহ ও আত্মসাতে’র অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১২ ঘণ্টা আগে