সিএমপির সাবেক কমিশনার আব্দুল জলিল গ্রেপ্তার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার আব্দুল জলিল মণ্ডলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) দায়ের করা একটি মামলায় আব্দুল জলিলের বিরুদ্ধে আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

আব্দুল জলিল মণ্ডল ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) হিসেবে নিয়োগ পান।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এ বছর ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ১০০

অধিদপ্তর জানিয়েছে, সোমবার (৩১ আগস্ট) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১০২ জনে।

১৫ ঘণ্টা আগে

ছাদে উৎপাদিত সৌরবিদ্যুৎ গ্রিডে দিলে প্রতি ইউনিটে মিলবে সাড়ে ১০ টাকা

টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। প্রণোদনায় বলা হয়েছে, ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন করে নিজেদের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করলে সরকার প্রতি ইউনিট বিদ্যুৎ কিনবে ১০ টাকা ৫০ পয়সা দরে।

১৬ ঘণ্টা আগে

রংপুরে ৪ খুন: জেলগেটে ২ আসামিকে জিজ্ঞাসাবাদ

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর থেকে আদালতের নির্দেশে রংপুর কেন্দ্রীয় কারাগারে তাদের জিজ্ঞাসাবাদ করে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছেন রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার তোফায়েল আহমেদ।

১৯ ঘণ্টা আগে

নতুন বেতন কাঠামোর আগে সরকারি চাকরিজীবীদের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ চায় টিআইবি

নতুন বেতন-ভাতা কাঠামো বাস্তবায়নের আগে সরকারি কর্মজীবী ও তাদের পরিবারের নির্ভরশীল সদস্যদের আয়-ব্যয়ের হিসাব এবং সম্পদবিবরণী প্রতিবছর হালনাগাদ করে প্রকাশের বাধ্যবাধকতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

১৯ ঘণ্টা আগে
Advertisement