প্রতিবেদক, রাজনীতি ডটকম

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বিজ্ঞপ্তিতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি সৌদি আরবের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
সোমবার (২ মার্চ) রিয়াদ দূতাবাস এ বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে বাংলাদেশিদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পাশাপাশি সৌদি কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা কঠোরভাবে অনুসরণের অনুরোধ করেছে দূতাবাস।
বাংলাদেশিদের শান্ত থাকার এবং গুজব এড়িয়ে চলার পরামর্শ দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও আপলোড, কোনো সংবাদ প্রচার, শেয়ার, লাইক বা কমেন্ট করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।
আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থা কিংবা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সময়সূচি ও অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
যেকোনো জরুরি সেবার জন্য দূতাবাসের হটলাইন নম্বর ৮০০১০০০১২৪ (কূটনৈতিক উইং), ৮০০১০০০১২৫ (শ্রম কল্যাণ উইং) ও ৮০০১০০০১২৬ (পাসপোর্ট ও কনস্যুলার সেবা) যোগাযোগ করতে বলেছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় দুই বাংলাদেশি নাগরিক নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশ সরকার গভীর দুঃখপ্রকাশ করেছে। পাশাপাশি ইরানের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।
৮ ঘণ্টা আগে
জাতীয় সংসদের বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকারের পদ নেওয়ার জন্য বিএনপি প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
৯ ঘণ্টা আগে
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ১৩ মার্চের টিকিট বিক্রি হবে ৩ মার্চ, ১৪ মার্চের টিকিট ৪ মার্চ, ১৫ মার্চের টিকিট ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ বিক্রি করা হবে।
৯ ঘণ্টা আগে