দিল্লি বিমানবন্দরে কী ঘটেছিল, সংবাদ সম্মেলনে জানালেন তথ্য উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৬ জুন ২০২৬, ১২: ৫০
সংবাদ সম্মেলনে দিল্লি বিমানবন্দরের অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত

দিল্লি বিমানবন্দরে ভারতের অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের অসৌজন্যমূলক আচরণের শিকার হয়ে ভারতে প্রবেশ না করেই বাংলাদেশে ফিরে আসার ঘটনার কারণ স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমান।

আজ মঙ্গলবার (১৬ জুন) এক সংবাদ সম্মেলনে তিনি জানান, তাকে কোনো জিজ্ঞাসাবাদ বা রুমে আটকে রাখা হয়নি, তবে কোনো ব্যাখ্যা ছাড়া আড়াই ঘণ্টা বসিয়ে রাখা হয়েছিল। পরে তাকে আন্তরিকতার সঙ্গে প্রবেশের অনুরোধ করা হলেও সেই অপমানের তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই তিনি ঢাকায় ফিরে আসেন।

দিল্লিতে হেনস্থা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, সেখানে আমাকে কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। একটা জায়গায় বসতে দেয়া হয়েছিল। ওখানে কোনো রুমে নিয়ে আটকে রাখা হয়েছে, এটা একদম ভুল কথা।

এর আগে রোববার ভারতের ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)-এর এক অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তবে দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশন কর্তৃপক্ষের বাধার মুখে পড়েন তিনি। কোনো ব্যাখ্যা ছাড়াই আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর শেষ পর্যন্ত দিল্লিতে প্রবেশ না করেই তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এই ঘটনা নিয়ে কূটনৈতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

এ ঘটনায় পরদিন সোমবার অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাঢ়াকে তলব করা হয়েছে। দিল্লি বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত ঘটনায় তীব্র অসন্তোষ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রাজনীতি/এসআর

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

এই বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি

রোববার (৩০ আগস্ট) সকালে রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

৪ ঘণ্টা আগে

মানবপাচারের শিকারদের ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন প্ল্যাটফর্ম ‘আরডিএমএস’ চালু

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন বিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান। সিস্টেমে বিভিন্ন কারিগরি দিক ও সুবিধা তুলে ধরেন জাস্টিস অ্যান্ড কেয়ারের কান্ট্রি ডিরেক্টর তারিকুল ইসলাম।

৫ ঘণ্টা আগে

রংপুরের ঘটনায় ধোঁয়াশা ও সন্দেহ দূর করা জরুরি: জিএম কাদের

জি এম কাদের আরও উল্লেখ করেন, ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হত্যার কারণ ও যে বিবরণ গণমাধ্যমে প্রকাশ করেছে, তা নিয়ে জনমনে এবং সচেতন মহলে নানা ধরনের যৌক্তিক প্রশ্ন, সংশয় ও বিতর্ক তৈরি হয়েছে। এসব ধোঁয়াশা ও সন্দেহ দূর করা অত্যন্ত জরুরি বলে মনে করেন তিনি।

৫ ঘণ্টা আগে

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে হাইকোর্টে রিট

রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির জানান, ২০০১ সালে একই রকমভাবে জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়েছিল। তখন এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট আবেদন দায়ের করা হয়।

৬ ঘণ্টা আগে