প্রতিবেদক, রাজনীতি ডটকম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন, তাদের ব্যালট আজ সোমবার (২৬ জানুয়ারি) থেকে পাঠানো শুরু হয়েছে।
নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
আখতার আহমেদ বলেন, দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন, তাদের ব্যালট আজ থেকে পাঠানো হচ্ছে। এক্ষেত্রে ভোটের দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও কয়েদিরা এবার ভোট দিতে পারবেন। ব্যালট পেপার পাওয়ার পর দ্রুত ভোট দিয়ে ফেরত পাঠাতে হবে।
ইসি সচিব বলেন, দেশের ভেতরের পোস্টাল ব্যালটে প্রতীকের পাশে প্রার্থীর নাম থাকবে।
এর আগে নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছতে হবে। এরপর পৌঁছালে তা গণনা করা হবে না।
গতকাল বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে ইসি সচিব জানান, কূটনীতিকরা ভোটের ফলাফল প্রকাশের সময়সীমা সম্পর্কে জানতে চেয়েছেন। সাধারণ কেন্দ্রের ফলাফল ৩ থেকে ৪ ঘণ্টার মধ্যেই পাওয়া যাবে। তবে প্রবাসী ভোটের কেন্দ্রগুলোতে গণনা শেষ করতে সময় বেশি লাগবে। কারণ প্রবাসীদের জন্য নির্ধারিত এ-ফোর সাইজের ব্যালট পেপারের দুই পাশেই ১১৯টি মার্কা রয়েছে, যা ম্যানুয়ালি স্ক্যান করতে হবে। ত্রুটিমুক্ত ফলাফল নিশ্চিত করতেই এই বাড়তি সময়ের প্রয়োজন। কত ভোট জমা পড়ছে, তার ওপর ভিত্তি করে এই সময় নির্ধারিত হবে।
বিদেশে অবস্থানরতদের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রশ্ন করা হলে ইসি সচিব স্পষ্ট করেন, বিদেশে কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করেন, তবে তা ব্যক্তিগত পর্যায়ের অপরাধ হিসেবে গণ্য হবে।

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নদীভাঙনকবলিত অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশন। এ সহায়তা পেয়ে অসহায় মানুষজন কৃতজ্ঞতা প্রকাশ করেন।
১৬ ঘণ্টা আগে
নাগরিক সেবা আরও সহজ ও কার্যকর করতে জনতা ব্যাংক পিএলসি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মধ্যে নাগরিক সেবা বিষয়ক একটি সমঝোতা চুক্তি (এমওইউ) সই হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) এ সমঝোতা স্মারক সই হয়।
১৭ ঘণ্টা আগে
বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদনকারীদের জন্য ঢাকায় নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করেছে ভিএফএস গ্লোবাল। আজ বুধবার রাজধানীর বনানীতে কেন্দ্রটির উদ্বোধন করা হয়। এখন দেশের বিভিন্ন প্রান্তের আবেদনকারীরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই কেন্দ্রে ভিসার আবেদন জমা দিতে পারবেন।
১৮ ঘণ্টা আগে
দেশের কওমি মাদরাসাগুলোর সমন্বয়, উন্নয়ন ও পাবলিক পরীক্ষা গ্রহণের জন্য ছয়টি কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এসব বোর্ডের সনদকে সরকারি ও বেসরকারি মাদরাসার দুটি নির্দিষ্ট পদে নিয়োগের যোগ্যতা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও সংসদকে জান
১৮ ঘণ্টা আগে