একদিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা

ডেস্ক, রাজনীতি ডটকম

রোহিঙ্গা কনফারেন্সে যোগ দিতে সোমবার (২৫ আগস্ট) একদিনের সফরে কক্সবাজার যাবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, রোহিঙ্গা ইস্যু আবারও আন্তর্জাতিক মহলে তুলে ধরতে কক্সবাজারে বড় পরিসরে রোহিঙ্গা কনফারেন্সের আয়োজন করা হচ্ছে। ২৪-২৬ আগস্ট পর্যন্ত তিন দিন এ কনফারেন্স চলবে। প্রধান উপদেষ্টা ২৫ আগস্ট কনফারেন্সে যোগ দেবেন।

প্রেস সচিব বলেন, রোহিঙ্গাদের মানবিক সহায়তা বৃদ্ধি, দেশে ফেরত পাঠানো এবং আন্তর্জাতিক মহলে সাড়া বৃদ্ধির পাশাপাশি প্রধান প্রধান সমস্যাগুলো কনফারেন্সে উঠে আসবে।

শফিকুল আলম আরও বলেন, ‘এমন আরও দুটি কনফারেন্সের আয়োজন করা হবে। সেপ্টেম্বরের ৩০ তারিখ জাতিসংঘে ১৭০ দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে বড় পরিসরে কনফারেন্স হবে। এ ছাড়া কাতারের দোহায় আরেকটি কনফারেন্সের আয়োজন করা হচ্ছে।’

কক্সবাজারে অনুষ্ঠিত কনফারেন্সে ৪০ দেশের প্রতিনিধি থাকবেন। এ ছাড়া বাংলাদেশে নিযুক্ত ১০ দেশের রাষ্ট্রদূতেরা কনফারেন্সে অংশ নেবেন বলে জানান প্রেস সচিব।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নোরা ফাতেহির বিরুদ্ধে মানহানির মামলা

গণমাধ্যমের প্রতিবেদনসূত্রে জানা গেছে, ‘ডিউনস অ্যাভিয়েশন’ নামে ওই সংস্থার অভিযোগ— গত বছর ডিসেম্বর মাসে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় তাদের একটি বিমানে সফর করেছিলেন নোরা ফাতেহি। সেই বিমানের ভেতরের বেশ কিছু ভিডিও নিজের সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিনেত্রী। সেখানেই বিমানটিকে নিয়ে কিছু মন্তব্

৪ ঘণ্টা আগে

জাতিসংঘের অধিবেশন শুরু, আজ শপথ নেবেন ড. খলিলুর রহমান

বাংলাদেশ সময় রাত ৯টায় তার এই শপথ গ্রহণের মাধ্যমে ১৯৮৬ সালের পর দ্বিতীয়বারের মতো কোনো বাংলাদেশি আন্তর্জাতিক এই ফোরামের সর্বোচ্চ পদে আসীন হচ্ছেন। এর আগে গত জুন মাসে গোপন ব্যালটে আয়োজিত নির্বাচনে জয়ী হয়ে তিনি সভাপতি নির্বাচিত হন।

৪ ঘণ্টা আগে

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনিসুর রহমান ও সালাউদ্দিন মোটরসাইকেল যোগে ঢাকা থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন। পথে ভাঙ্গা উপজেলার বাবনাতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশাল থেকে ঢাকাগামী দশমিনা পরিবহনের নিচে তাদের মোটরসাইকেলটি ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।

৫ ঘণ্টা আগে

কুমিল্লায় মেডিকেল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

আশঙ্কাজনক অবস্থায় তাদের মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস থেকে শিক্ষার্থীদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা নেয়।

৬ ঘণ্টা আগে
Advertisement