মিরপুরে আগুন: ১৪ মরদেহ হস্তান্তর স্বজনদের কাছে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
অগ্নিদগ্ধ ১৬ মরদেহের মধ্যে ১৪টি রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর রূপনগরের শিয়ালবাড়িতে অগ্নিকাণ্ডে পোশাক কারখানা থেকে উদ্ধার করা ১৬ মরদেহের মধ্যে ১৪টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি দুজনের পরিবারের সদস্যরা না আসায় তাদের মরদেহ পরে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে।

রোববার (১৯ অক্টোবর) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ থেকে মরদেহগুলো হস্তান্তর করা হয়। মরদেহ হস্তান্তর কার্যক্রম তদারকি করেন রূপনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান। সঙ্গে ছিলেন উপপরিদর্শক (এসআই) মুখলেছুর রহমান।

তেজগাঁও উন্নয়ন সার্কেলের নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন জানিয়েছেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রতিটি পরিবারকে দাফন, কাফন ও যাতায়াত খরচ বাবদ ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার ওই পোশাক কারখানা ও সংলগ্ন রাসায়নিকের গুদামে আগুন লাগে। পোশাক কারখানার আগুন পাঁচ-ছয় ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে আনা গেলেও গুদামের আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে প্রায় ২৮ ঘণ্টা। এর আগে অগ্নিকাণ্ডের দিনই পোশাক কারখানা থেকে ১৬টি মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহগুলো সম্পূর্ণভাবে পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের শনাক্ত করা সম্ভব হয়নি। পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করা হয়, যার প্রতিবেদন পাওয়া যায় রোববার। পরে রাতেই মরদেহগুলো পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়।

প্রকৌশলী জাকির হোসেন বলেন, ১৪ জনের পরিবার মর্গে এসে মরদেহ নিয়েছে। বাকি দুটি পরিবারের সদস্যরা এলে তাদের কাছেও স্বজনদের মরদেহ হস্তান্তর করা হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গুম-খুনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর করার উদ্যোগ

গুম, খুন, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি এবং তাদের পরিবারের সহায়তায় নতুন একটি অধিদপ্তর গঠনের উদ্যোগ নিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। প্রস্তাবিত অধিদপ্তরের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারকে চিকিৎসা, আইনি সহায়তা ও পুনর্বাসন দেওয়ার পাশাপাশি তাদের কল্যাণ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

১৪ ঘণ্টা আগে

দুই দূতাবাসে হুমকি দিয়ে ই-মেইল, ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার

পুলিশের এই কর্মকর্তা জানান, চীন ও রাশিয়ার দূতাবাসে হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে এসব বার্তাকে ভুয়া বা স্ক্যাম হিসেবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। ই-মেইলগুলো ঠিক কোথা থেকে পাঠানো হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

১৭ ঘণ্টা আগে

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন নতুন মন্ত্রী

রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং সংবাদকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমও উপস্থিত ছিলেন।

১৮ ঘণ্টা আগে

রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক নয়, তবে তাদের মানবাধিকার আছে: আইনমন্ত্রী

রোববার (২৩ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘রোহিঙ্গা সংকট: বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নীতি গবেষণা কেন্দ্র এ সেমিনারের আয়োজন করে।

২০ ঘণ্টা আগে