শাহজালাল-তেজগাঁও রানওয়ের অ্যাপ্রোচে ৫২৫ বহুতল ভবন অবৈধ: বেবিচক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বৃহস্পতিবার (৭ আগস্ট) সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। ছবি: সংগৃহীত

গত ১০ বছরে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরের রানওয়ের অ্যাপ্রোচ সড়কে অন্তত ৫২৫টি বহুতল ভবন অনুমোদন ছাড়াই নির্মিত হয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক)।

সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, অননুমোদিত এসব ভবন ভাঙার এখতিয়ার বা ক্ষমতা বেবিচকের নেই।

বৃহস্পতিবার (৭ আগস্ট) এক সংবাদ সম্মেলনে বেবিচক চেয়ারম্যান বলেন বলেন, অননুমোদিত ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক)। বেবিচক গত ১০ বছর ধরে বারবার তাদের এ বিষয়ে চিঠি দিয়েছে। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি।

সম্প্রতি রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অননুমোদিত বহুতল ভবনের বিষয়টি আলোচনায় আসে। মাইলস্টোন ক্যাম্পাসের আশেপাশে কোনো অননুমোদিত বহুতল ভবন নেই বলে অবশ্য সংবাদ সম্মেলনে জানিয়েছেন বেবিচক কর্মকর্তারা।

বেবিচক সদস্য (এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট) গ্রুপ ক্যাপ্টেন মো. নূর-ই-আলম বলেন, ওই এলাকায় ভবনের জন্য অনুমোদিত উচ্চতা ১৫০ ফুট। মাইলস্টোন ক্যাম্পাসের আশেপাশে সবচেয়ে উঁচু ভবনটির উচ্চতা ১৩৫ ফুট।

যুদ্ধবিমান প্রশিক্ষণ প্রসঙ্গে বেবিচক প্রধান বলেন, যুদ্ধবিমানগুলো শুধু উড্ডয়ন ও অবতরণের জন্য শাহজালালের রানওয়ে ব্যবহার করে। কিন্তু প্রশিক্ষণ এলাকা ও প্রশিক্ষণ পথ ভিন্ন, ঢাকার আকাশে নয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

যাত্রা শুরুর পর প্রথম মামলা পেল এসআরবি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের পর প্রথমবারের মতো একটি মামলার তদন্তভার পেয়েছে নতুন এই সংস্থা। ঢাকার মিরপুরে বাড়ি দখল, মারধর ও চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

১৬ ঘণ্টা আগে

মাকসুদ কামাল ও জাফর ইকবালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

২০২৪ সালের জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় উসকানির অভিযোগে সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামাল, অধ্যাপক ড. জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মাকসুদ কামাল, জাফর ইকবালসহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৮ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর— ছোট প্রতিনিধি দল, স্বল্প সময় এবং বাংলায় ভাষণ

আগামীকাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। এই সংক্ষিপ্ত সফরে তার সঙ্গী হবেন ৩৫ জন। এর মাঝেই আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলায় বক্তব্য দেবেন তিনি।

১৮ ঘণ্টা আগে

‘উগ্রবাদী সংগঠন’ গড়ার পরিকল্পনা থেকেই মসজিদে বৈঠক: স্বরাষ্ট্রমন্ত্রী

তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩ জনের মধ্যে ১২ জন ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি উগ্রবাদী সংগঠন প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাদের লক্ষ্য ছিল খেলাফত প্রতিষ্ঠা করা। রোববার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

২০ ঘণ্টা আগে
Advertisement