প্রতিবেদক, রাজনীতি ডটকম

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চলমান নিত্যপ্রয়োজনীয় কয়েকটি পণ্যের সঙ্গে নতুন করে যোগ হয়েছে গোসলের সাবান, কাপড় কাচা সাবান ও ডিটারজেন্ট পাউডার।
সোমবার (১ ডিসেম্বর) থেকে এই পণ্যগুলো বরাদ্দ দেওয়া শুরু হয়েছে। ১০ ডিসেম্বর পর্যন্ত এব পণ্য টিসিবির অন্যান্য পণ্যের সঙ্গে বিক্রি করা হবে।
টিসিবির মাধ্যমে খোলা ট্রাকে বা ডিলারদের মাধ্যমে চাল, ডাল, চিনি, তেলসহ বিভিন্ন নিত্যপণ্য বিক্রি করা হয়। রমজানে ছোলা, খেজুরের মতো পণ্য যুক্ত হয় এ তালিকায়। এবারই প্রথম এসব পণ্যের সঙ্গে সাবান-ডিটারজেন্ট বিক্রি করা হচ্ছে।
এক বিজ্ঞপ্তিতে টিসিবি জানিয়েছে, এসব পণ্য ভর্তুকি মূল্যে না হলেও বাজার মূল্যের কমে বিক্রি করা হবে। পাইলটিংয়ের জন্য গোসলের সাবান (লাক্স) ১০০ গ্রাম প্রতিটি ৪৫ টাকা, ডিটারজেন্ট পাউডার (হুইল) ৫০০ গ্রামের প্যাকেট প্রতিটি ৬০ টাকা ও লন্ড্রি সোপ (জার্মনিল) ১২৫ গ্রামের প্যাকেট প্রতিটি ২৩ টাকা করে বিক্রি হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন পণ্যগুলো পাইলটিং হিসেবে পাঁচটি সিটি করপোরেশন ঢাকা, রাজশাহী, খুলনা, সিলেট ও ময়মনসিংহ এবং পাঁচটি জেলা ফেনী, ঝালকাঠি, চট্টগ্রাম, নেত্রকোনা ও নীলফামারীতে ৫০ হাজার করে মোট পাঁচ লাখ উপকারভোগী পরিবারের কাছে বিক্রি করা হবে। ভোক্তাদের মন্তব্য নিয়ে পরে সারা দেশে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হবে।

রোববার (৯ আগস্ট) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৪ ঘণ্টা আগে
রোববার (৯ আগস্ট) কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মাতারবাড়ী আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
৪ ঘণ্টা আগে
বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের অভিযোগ, নিরাপত্তার কারণ দেখিয়ে ছাত্রীদের জন্য রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত যে ‘সান্ধ্য আইন’ চালু রয়েছে, তা অনেক ক্ষেত্রে হয়রানির কারণ হয়ে দাঁড়িয়েছে। দূরপাল্লার যাত্রা শেষে রাতে হলে ফিরলে গেটে অপেক্ষা করা, জরুরি প্রয়োজনে বাইরে যাওয়া কিংবা চিকিৎসার প্রয়োজনে বের হওয়ার
৫ ঘণ্টা আগে
রোববার (৯ আগস্ট) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
৫ ঘণ্টা আগে