প্রতিবেদক, রাজনীতি ডটকম

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে। আজ রোববার ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর মরদেহ দুটি গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রোববার (৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১১ মে দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ অঞ্চলের জিবদিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন সাতক্ষীরার শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম নাহিদ। তারা দীর্ঘদিন ধরে লেবাননে কর্মরত ছিলেন এবং নিয়মিত রেমিট্যান্স পাঠিয়ে পরিবার ও দেশের অর্থনীতিতে অবদান রেখে আসছিলেন।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ দুটি গ্রহণের পর প্রতিমন্ত্রী শামা ওবায়েদ নিহতদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেন। এ সময় তিনি নিহতদের অকাল ও মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
নিহত শফিকুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের বাসিন্দা। তার বাবা আফসার আলী ও মা আজেয়া খাতুন। অপরদিকে নাহিদুল ইসলাম নাহিদ সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের বাসিন্দা। তার বাবা আব্দুল কাদের ও মা নূরনাহার খাতুন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মরদেহ দুটি বহনকারী কাতার এয়ারওয়েজের ফ্লাইট কিউআর-০৪২৭ গত শুক্রবার (৫ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। পরবর্তীতে কাতার এয়ারওয়েজের ফ্লাইট কিউআর-০৬৪২ যোগে মরদেহ দুটি আজ রোববার ভোরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
নিহতদের মরদেহ দেশে পাঠাতে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে। দূতাবাস সংশ্লিষ্ট লেবানিজ কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে সার্টিফায়েড পুলিশ রিপোর্ট, মরদেহ দেশে পাঠানোর অনুমতিপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লেবাননে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান অব্যাহত রেখেছে।

আমীরুল ইসলাম শিশুদের জন্য ছড়া ও গল্পসহ নানা ধরনের সৃজনশীল লেখালেখিতে যুক্ত ছিলেন। দুই শতাধিক বই লিখেছেন তিনি। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন দীর্ঘদিন ধরে।
৮ ঘণ্টা আগে
সংসদ নেতা বলেন, ‘বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক্স্বাধীনতা অবারিত। কিন্তু আমাদের মনে রাখা দরকার, বাক্স্বাধীনতা যেন বাক্শালীনতার সীমা লঙ্ঘন না করে।’
১৭ ঘণ্টা আগে
তিস্তা নদীর পানিবণ্টন প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, দীর্ঘদিন ধরে তিস্তা নদীর পানি নিয়ে উত্তরাঞ্চলের মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছে। তিস্তা সমস্যার সমাধান না হলে উত্তরবঙ্গের মানুষের কষ্ট দূর হবে না। তিনি দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে দীর্ঘদিনের এই সমস্যার একটি ন্যায়সংগত ও টেকসই সমাধানের ওপর গুরুত্বা
১৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। এ অধিবেশনে ছয়টি বিল উত্থাপন হয়েছে এবং ছয়টি বিল পাসও করা হয়। আইন প্রণয়নের পাশাপাশি এ অধিবেশনে ৩৫টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়। এ ছাড়া একটি বিশেষ কমিটিও পুনর্গঠন করা হয়।
১৮ ঘণ্টা আগে