বিজিবি-বিএসএফের সীমান্ত সম্মেলন শুরু ৮ জুন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বিজিবি ও বিএসএফের লোগো।

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে মহাপরিচালক পর্যায়ের সম্মেলন শুরু হচ্ছে আগামী ৮ জুন। ‘সীমান্ত সম্মেলন’ নামের এই দ্বিপাক্ষিক বৈঠক দুই সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সর্বোচ্চ পর্যায়ের বৈঠক।

সোমবার (১ জুন) বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতের রাজধানী নয়াদিল্লীতে হবে এবারের সীমান্ত সম্মেলন। ৮ জুন শুরু হয়ে চার দিনব্যাপী সম্মেলন শেষ হবে ১১ জুন।

ভারতের পশ্চিমবঙ্গে ‘অবৈধ’ বাংলাদেশি সন্দেহে ধড়পাকড় ও ক্রমাগত ‘পুশব্যাক’ ও ‘পুশব্যাকের হুমকি’র মধ্যেই এই সীমান্ত সম্মেলন হতে যাচ্ছে। চলমান এসব ঘটনাসহ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারে বিজেপির অভিষেকের প্রেক্ষাপটে এবারের এই সম্মেলন বিশেষ তাৎপর্যপূর্ণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এবারের সীমান্ত সম্মেলনে ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, ভূমি জরিপ অধিদপ্তর ও যৌথ নদী কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিধি দলে থাকবেন।

বিজিবির একজন কর্মকর্তা জানিয়েছেন, এবার সম্মেলনে সীমান্ত দিয়ে পুশব্যাকের চেষ্টা, কাঁটাতারের বেড়া, নো মেনস ল্যান্ডে ভারতের স্থাপনা নির্মাণের চেষ্টার মতো বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে। পাশাপাশি মাদক, অস্ত্র পাচার, সীমান্ত হত্যার মতো বিষয়ও আলোচনায় উঠে আসবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

তোফায়েল আহমেদ আর নেই

তোফায়েল আহমেদ ১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ছিলেন। ৬৯-এর গণ-অভ্যুত্থানে নেতৃত্বস্থানীয় ভূমিকা রেখে দেশজুড়ে পরিচিতি পান তিনি।

৬ ঘণ্টা আগে

জনতুষ্টিবাদী সিদ্ধান্ত গ্রহণ সরকারের একমাত্র কাজ নয়, লক্ষ্য সুশাসন: তথ্যমন্ত্রী

স্বস্তির ঈদ শেষে জ্বালানি তেলের দাম বৃদ্ধি অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করবে কি না, জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘জ্বালানি সংকট যেদিন থেকে শুরু হয়েছিল সেদিন থেকেই যারা আমদানিনির্ভর দেশ তারা কিন্তু আন্তর্জাতিক সংকটের সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে দাম বাড়িয়ে বাড়িয়ে চলছে। নিশ্চয়ই এ তথ্য আপনাদের জানা আছ

৭ ঘণ্টা আগে

১৭৪ বাংলাদেশি লিবিয়া থেকে দেশে ফিরলেন

প্রত্যাবাসিত বাংলাদেশিদের অধিকাংশই মানবপাচারকারীদের প্ররোচনা ও সহায়তায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখানে অবস্থানকালে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

৭ ঘণ্টা আগে

আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি দিক খতিয়ে দেখছে সরকার

মন্ত্রী বলেন, ‘আমরা কী কী কার্যক্রম করছি, কীভাবে করছি তা অ্যাটর্নি জেনারেলকে অবহিত করেছি। উনি আমাদেরকে আইনানুগ উপদেশ দিয়েছেন, ওনার পরামর্শ অনুযায়ী আমরা বাকি কাজগুলো করে যাব। তিন দিনের মধ্যে আমরা প্রতিবেদন পাব, তারপর আপনাদের বিস্তারিত জানাব।’

৮ ঘণ্টা আগে