এনআইডির নতুন ডিজি আনোয়ার পাশা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ১৫: ৫৫
এনআইডির নতুন ডিজি আনোয়ার পাশা

নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক (ডিজি) হিসেবে আবুল হাসনাত মুহাম্মদ আনোয়ার পাশাকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব ছিলেন।

রোববার (২৬ এপ্রিল) নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের পেশন শাখা-১ এর উপসচিব মোহাম্মদ নুর-এ-আলমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিকল্পনা বিভাগের এ অতিরিক্ত সচিবকে এনআইডি মহাপরিচালক পদে বদলিপূর্বক প্রেষণে পদায়ন করা হলো।

এর আগে এনআইডির ডিজি ছিলেন সরকারের অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবির। তাকে গত ১৩ এপ্রিল বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়ে যায় সরকার।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement