রিয়াদে বিমান চলাচল বন্ধ, ঢাকায় বাতিল আরও ১৮ ফ্লাইট

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রিয়াদে বিমান চলাচল বন্ধ, ঢাকায় বাতিল আরও ১৮ ফ্লাইট

সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ১৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে গত কয়েক দিনে বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮টিতে। এসব ফ্লাইটের যাত্রার অপেক্ষায় বিমানবন্দরে আটকা পড়েছেন ৪ হাজার ৮৫১ জন যাত্রী।

সোমবার দুপুরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগ এ তথ্য জানায়।

বেবিচক জানিয়েছে, রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম এখনো চালু না হওয়ায় নতুন করে ফ্লাইটগুলো বাতিল করতে হয়েছে। এর আগে গত তিন দিন থেকে সোমবার সকাল পর্যন্ত ১০টি ফ্লাইট বাতিল করা হয়েছিল।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বাংলাদেশ বিমানের চারটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি, সৌদি এয়ারলাইনসের তিনটি, রিয়াদ এয়ারের তিনটি এবং ইন্ডিগো এয়ারলাইনসের ১৬টি রয়েছে।

রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম পুনরায় চালু হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে বেবিচক।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement