চিকিৎসকদের সেবা সরেজমিনে তদারকির ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
চিকিৎসকদের সেবা সরেজমিনে তদারকির ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

দায়িত্বরত চিকিৎসকরা ঠিকমতো সেবা দিচ্ছেন কি না, সেটার সরেজমিন তদারকি করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দায়িত্বরত চিকিৎসকরা ঠিকমতো সেবা দিচ্ছে কি না, সেজন্য আমরা তাৎক্ষণিকভাবে যাব, দেখবো। সবাইকে জবাবদিহি করতে হবে। আমাদের কার্যক্রম দ্বারা যেন জনসাধারণ উপকৃত হয় তা নিশ্চিত করতে হবে। আমরা কোনো সিন্ডিকেটকে সুবিধা দেব না।

তিনি বলেন, হাসপাতালগুলোতে আমরা সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে চাই। প্রধানমন্ত্রী যেসব নির্দেশনা ও বার্তা দিয়েছেন, সেভাবেই কাজ করবো।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, যারা আমাদের পক্ষে বা বিপক্ষে ভোট দিয়েছেন সবাই সমান। সবাইকে সমানভাবে সেবা দিতে হবে।

স্বাস্থ্য সচিব সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement